ত্রিপুরায় আগামী সপ্তাহে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ

৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ১২০ জন তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য আগামী সপ্তাহে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল সূত্রের খবর, ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ১২০ জন তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছেন। সমস্ত আবেদন পর্যালোচনা করে আগামী সপ্তাহেই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে আর এক মাসও বাকি নেই। নির্বাচন কমিশনের তরফে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কমিশন জানিয়েছে, ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এক দফায়। আগামী ১৬ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। গণনা হবে ২ মার্চ। বিজেপিকে পরাস্ত করতে সে রাজ্যে একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা বিধানসভায় কীভাবে সংখ্যা গরিষ্ঠ আসনে জয়ী হওয়া যায় তা নিয়ে নিবিড় পর্যালোচনা চলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে। ইতিমধ্যে শুক্রবার ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজ্য স্তরের নেতারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কলকাতায়। শুক্রবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব ও ত্রিপুরায় দলের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে সেই বৈঠকে বিশদে আলোচনা হয়।

এখনও পর্যন্ত জোড়াফুল শিবিরের হয়ে যে ১২০ জন প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছেন, সেই আবেদনগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে দলের তরফে। পর্যালোচনা শেষে ৬০ আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে তৃণমূলের তরফে। আগামী সপ্তাহেই সেই নাম ঘোষণা করা হবে বলে তৃণমূল সূত্রের খবর। প্রসঙ্গত নির্বাচনের আগে সে রাজ্যে প্রচারে যেতে পারেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষে ত্রিপুরায় যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার