বাংলার পথে কেন্দ্র! সরকারি অফিসে সাফাই অভিযান গান্ধি জয়ন্তী থেকেই

বাংলার মডেলকে কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি সরকার। যে কাজ আমরা বারোমাস ধরে করি, সেটা ওরা একমাসের জন্য করার উদ্যোগ নিয়েছে। এটা খুবই হাস্যকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গান্ধি-জয়ন্তীর আগেই সরকারি অফিসে সাফাই অভিযানের ফরমান কেন্দ্রের। প্রত্যেকটি দফতর ঝাঁ চকচকে রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় কাগজপত্র, ফাইল সরানোর নির্দেশ দিলেন ক্যাবিনেট সচিব রাজিব গৌবা। ২ অক্টোবর থেকে শুরু হয়ে গোটা মাস ধরেই সমস্ত সরকারি অফিসে চলবে এই সাফাই অভিযান। যদিও বাংলা এই কাজে অনেকটাই এগিয়ে বলে দাবি করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের পরামর্শ, সরকারি অফিসে জমে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ফাইল, আবর্জনা বিদায় করে দিতে হবে। এর জন্য ২ তারিখ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। কিন্তু এই কাজ বাংলার সরকারি দফতরগুলিতে অনেক আগে থেকেই হচ্ছে বলে দাবি সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁর কথায়, ‘আগে সরকারি অফিসগুলি প্রচণ্ড অপরিষ্কার হয়ে থাকত। ইতিউতি জমে থাকত পুরনো কাগজ, সিগারেটের টুকরো, একগাদা ফাইল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে পেপারলেস কাজে উদ্যোগী হয়েছে। তার সাফল্যও মিলেছে বর্তমানে।’

কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব আরও জানিয়েছেন, সরকারের কাছে জমা পড়া নানা অভাব-অভিযোগেরও দ্রুত নিরসন করতে হবে। এক্ষেত্রেও ২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখানেও এই রাজ্য এগিয়ে বলে জানালেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের পৃথক গ্রিভান্স সেল রয়েছে। তার মাধ্যমে মানুষের অভিযোগ খতিয়ে দেখা হয়। এছাড়াও ভোটের মুখে ‘দিদিকে বলো’ কর্মসূচিতেও ব্যাপক সাড়া মিলেছে। এবার দুয়ারে সরকারের সুবাদে সাধারণ মানুষের অভাব বা অভিযোগ কোনওটাই আর সেভাবে উঠে আসছে না। তাঁর কথায়, ‘আসলে বাংলার মডেলকে কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে চাইছে বিজেপি সরকার। যে কাজ আমরা বারোমাস ধরে করি, সেটা ওরা একমাসের জন্য করার উদ্যোগ নিয়েছে। এটা খুবই হাস্যকর।’

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন