আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করতে চেয়ে উদ্যোগী টিএমসিপি

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ইতিহাসে আগে কোনওদিন সরস্বতী পুজো আয়োজিত হয়নি। এ বছর প্রথমবার সরস্বতী পুজো করতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি। ইতিমধ্যে ছাত্র সংগঠনের তরফে বিষয়টি জানিয়ে আবেদন করা হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতির কাছে। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও পর্যন্ত ক্যাম্পাসে সরস্বতী পুজোর জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি পড়ুয়াদের।

সরস্বতী পুজো করতে চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে টিএমসিপির তরফে আবেদন করা হয়। একাধিকবার চিঠি, ইমেল করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতিকে। ছাত্র সংগঠনের অভিযোগ, বহু বার আবেদন করা সত্ত্বেও পুজো করার জন্য অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের দাবি, ‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিরোজিয়ান পন্থায় বিশ্বাসী। তাই এখানে কোনও ধর্মাচার করা সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে রবিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নিজেদের ফেসবুক পেজে লিখেছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, দেবী সরস্বতীর আরাধনা হবে এর মধ্যে নেতিবাচক কোনো মতামত থাকতে পারে না। কিন্তু দূর্ভাগ্যবশতভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা সম্ভব নয়, এমনই জানিয়েছেন আমাদের ডিন অফ স্টুডেন্টস। অথারিটি স্পষ্টভাবে যে পয়েন্টটি তুলে ধরেছেন- প্রেসিডেন্সি সেক্যুলার ক্যাম্পাস। অথারিটি হয়ত সেক্যুলার শব্দের সঠিক সাংবিধানিক অর্থ জানেন না।’

তবে কর্তৃপক্ষ অনুমতি না দিলেও পড়াশোনার পরিবেশে ব্যাঘাত না ঘটিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এ বছর তারা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করবে, তা জানিয়ে দিয়েছে ছাত্র সংগঠনটি। প্রয়োজনে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে গেটের বাইরে পুজো করার কথা ঘোষণা করেছে টিএমসিপি।

Published by:

Share Link:

More Releted News:

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের বড় বার্তা শমীক ভট্টাচার্যের

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ