ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে উর্মিলা মাতন্ডকর

সকাল আটটা থেকে শুরু হয় পদযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  রাহুল গান্ধির ভারত জোড়া যাত্রা কর্মসূচি শেষ হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। শেষ দিনে পদযাত্রা জম্মু-কাশ্মীরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। পদযাত্রার শেষ পর্যায়ে যোগ দিলেন অভিনেত্রী তথা উদ্ধব বাল ঠাকরে শিবিরের নেত্রী উর্মিলা মাতন্ডকর। উর্মিলা একসময় কংগ্রেসে ছিলেন। 

দলের টুইটার হ্যান্ডলে কর্মসূচির শেষ পর্যায়ের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে শীতপোশাক, মাথায় টুপি পরে রাহুলের সঙ্গে হাঁটছে উর্মিলা। মুখে  পরিচিত হাসি।

দলের টুইটার হ্যান্ডেলে মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচির খবর দিতে গিয়ে বলা হয়েছে, জনপ্রিয় অভিনেত্রী তথা রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন। যারা দেশকে ভালোবাসে, তারা অনেকেই রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিল।   উর্মিলা মাতন্ডকর একসময় ছিলেন কংগ্রেসে। ২০১৯-য়ে তিনি কংগ্রেসে যোগদান করেন। সে বছর লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেছিল উত্তর মুম্বই সংসদীয় কেন্দ্রে। যদিও জিততে পারেননি। পরে কংগ্রেস ছেড়ে যোগ দেন উদ্ধব ঠাকরের শিবসেনায়। দল ভাগের পর উর্মিলা মাতন্ডকর উদ্ধব শিবিরেই রয়েছেন। 

এদিকে, সোমবারের বিরতির পর মঙ্গলবার সকালে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। সকাল আটটায় শুরু হয় পদযাত্রা। পদযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো।  পদযাত্রায় সামিল হন বিখ্যাত লেখক পেরুমল মুরুগান, জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিকার রসুল প্রমুখ। 

আরও পডুন ঠান্ডার কাছে জব্দ! অবশেষে গায়ে জ্যাকেট চাপালেন রাহুল গান্ধি

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

থানায় আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ