মঙ্গলে প্রায় ১২ ঘন্টা জেরার পর বুধে ফের তাপসকে তলব ইডি’র

মঙ্গলবার তাপস মণ্ডলকে প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির (ED) আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে (Tapas Mondal) টানা প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির (ED) আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবারের পর বুধবার আবার তাঁকে তলব করেছে ইডি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ইডির তলবের প্রেক্ষিতে তাপস মণ্ডল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির (ED) দফতরে হাজিরা দিয়েছিলেন। সেখানে পৌঁছনোর পর কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এমনকি তাপস মণ্ডলের (Tapas Mondal) অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হওয়া যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে বসিয়ে তাঁকে মুখোমুখি জেরা করেন গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, তাপস মন্ডল এবং কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তাপস মন্ডল। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে তাপস মন্ডল নিজেকে অসুস্থ বলে বারবার দাবি করছিলেন। ইডির আধিকারিকদের দাবি, কুন্তল ঘোষের বয়ানের সঙ্গে তাপস মন্ডলের বয়ানের কোনওরকম মিল নেই। মঙ্গলবার জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ১৫ নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

প্রসঙ্গত এর আগে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, তাপস মণ্ডল তাঁর কাছে ৫০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণেই তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। স্বামীর গ্রেফতারির পর মুখ খুলেছেন কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে কুন্তল ১৯ কোটি টাকা নিয়েছেন বলে যে দাবি তাপস করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাপস এবং তাঁর কয়েক জন সহযোগী ষড়যন্ত্র করে কুন্তলকে ‘বলির পাঁঠা’ বানিয়েছেন।’

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ