লাশ নিয়ে রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বিজেপির

হাওড়ার (Howrah) শ্যামপুরে (Shyampur) মেয়ের শ্লীলতাহানি (Molestation) রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে বাবার নিহত (Murder) হওয়ার ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার (Howrah) শ্যামপুরে (Shyampur) মেয়ের শ্লীলতাহানি (Molestation) রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে বাবার নিহত (Murder) হওয়ার ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই ঘটনায় লাশ নিয়ে রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বিজেপির (BJP)। বুধবার হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সভাপতি অরুণোদয় পাল চৌধুরী নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু মৃত ব্যক্তির স্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁর স্বামীর মৃত্যু নিয়ে রাজনীতি হোক তা তিনি চান না। মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে কার্যত মুখ পুড়ল গেরুয়া শিবিরের।

বুধবার হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি অরুণোদয় পাল চৌধুরী এবং বেশ কয়েকজন বিজেপি নেতা হাওড়ার শ্যামপুরে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যান। নিহতের বাড়িতে গিয়ে তাঁরা ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর পাশে দাঁড়ানোর প্রস্তাব দেন। কিন্তু নিহতের স্ত্রী জানিয়ে দেন, তাঁর স্বামীর মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি হোক তা তিনি চান না।

প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে তিন দুষ্কৃতী। ওইদিন সন্ধ্যায় ওই ছাত্রী যখন সাইকেলে চড়ে টিউশন পড়ে ফিরছিল, তখন তার পথ আটকেছিল অভিযুক্তরা। এই ঘটনার কথা জানিয়ে খবর দেওয়া হলে ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে। এরপর ছাত্রীটির বাবাকে অভিযুক্তরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। সেই মারধরের জেরে মৃত্যু হয় ছাত্রীটির বাবার। প্রথমে তাঁকে এলাকার গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে