চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP: প্রথম সপ্তাহেই বাজিমাত স্টার জলসার ‘মেয়েবেলা’, সেরা দশেও ঠাঁই হল না ‘মিঠাই’-এর

নিজস্ব প্রতিনিধি: নতুন নতুন ধারাবাহিকের ভিড়ে নিজের জায়গা ধরে রাখতে একেবারে অটুট স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। আজ বৃহস্পতিবার মানেই, টিআরপির জের। ধারাবাহিকদের ভাগ্য নির্ধারণের দিন। সপ্তাহ জুড়ে কে কেমন মানুষের মন জয় করতে পারল, তা বুঝে নেওয়ার পালা। গত কয়েক সপ্তাহ জুড়েই টিআরপিতে রাজত্ব করে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার রসায়নে মুগ্ধ দর্শক, কবে তাঁরা এক হবেন, সেটাই জানতে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন অনুরাগীরা। অন্যদিকে এই ধারাবাহিকের এখন মূল ইউএসপি দীপা, সূর্য্যর দুই কন্যা সোনা-রূপা। তাঁদের মজার মজার কথার যাদুতে এই ধারাবাহিকের TRP-র রেটিং ক্রমশ বাড়ছে। তবে চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়ার, নম্বর অনেকটাই কমল। আসলে দীপাকে নিয়ে সূর্যর সন্দেহ একঘেঁয়ে ঠেকছে দর্শকের কাছে। এদিকে গত সপ্তাহের থেকে নম্বর বাড়িয়ে দ্বিতীয় স্থানে ২ জগদ্ধাত্রী।

তিন নম্বরে গৌরী এলো। চার নম্বরে নিম ফুলের মধু। পাঁচে রয়েছে তিয়াসা-নীলের বাংলা মিডিয়াম। সঙ্গে পঞ্চমী। তবে সবচেয়ে খারাপ খবর নিসন্দেহে সেরা দশেও টিকতে পারল না মিঠাই। আসলে মিঠি-র ট্র্যাকটা অনেকদিন থেকেই একঘেয়ে লাগছে দর্শকদের। তবে প্রথম সপ্তাহেই চমক রাখল স্টার জলসার নতুন ধারাবাহিক মেয়েবেলা। বহুদিন পর রাজনীতির ময়দান ছেড়ে অভিনয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের যাদু প্রথম সপ্তাহেই খেল দেখিয়ে দিল।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৮) (স্টার জলসা)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৬) (জি বাংলা)

তৃতীয়- গৌরী এলো (৮.০)(জি বাংলা)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৮)(জি বাংলা)

পঞ্চম- খেলনা বাড়ি (৭.৫)(জি বাংলা)

ষষ্ঠ- পঞ্চমী/ বাংলা মিডিয়াম (৭.১)(স্টার জলসা)

সপ্তম- রাঙা বউ (৬.৯)(জি বাংলা)

অষ্টম- এক্কা দোক্কা (৬.৮)(স্টার জলসা)

নবম- মেয়েবেলা (৬.৩)(স্টার জলসা)

দশম- গাঁটছড়া (৬.২)(স্টার জলসা)

Published by:

Share Link:

More Releted News:

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ