চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জিটিএ প্রধান অনিত থাপার

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করলেন জিটিএ (GTA) প্রধান অনিত থাপা (Anit Thapa)। বুধবার বিধানসভায় রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠকে মুখোমুখি হন অনিত। সূত্রের খবর, বৈঠকে পাহাড়ের রাজনীতি, জিটিএ বোর্ডের পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার বিধানসভায় বাজেট অধিবেশন ছিল। এদিন সেই অধিবেশনের পর জিটিএ প্রধানের সঙ্গে বৈঠকের জন্য সময় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় একটি কক্ষে অনিত থাপার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। বৈঠকে ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সূত্রের খবর, জিটিএ প্রধানের সঙ্গে এদিন বৈঠকে পাহাড়ের রাজনীতি, জিটিএ বোর্ডের পরিচালনা ও কাজ নিয়ে আলোচনা হয়।

বুধবার এই বৈঠকের আগে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এর প্রধান অনিত থাপা (Anit Thapa) রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠক করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্য সচিবের সঙ্গেও। প্রসঙ্গত জিটিএ- বোর্ডের আওতায় পাহাড়ে উন্নয়নমূলক কাজগুলি করতে চায় জিটিএ বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যাতে জিটিএ-এর আওতায় কার্যকর হয় তা নিয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছেন অনিত থাপা। উল্লেখ্য চলতি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ তারিখে পাহাড়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা তাঁর। তার আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত জিটিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১১ সালের ১৮ জুলাই। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চা এই চুক্তিতে সই করেছিল। সেই জিটিএ বোর্ডের প্রধান বর্তমানে অনিত থাপা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ