ছত্তিশগড়ে লরির সঙ্গে অটোর ধাক্কা, মৃত্যু সাত স্কুল পড়ুয়ার

ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: কাঙ্কের জেলার কোরের-ভানুপ্রতাপপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাত স্কুল পড়ুয়া। গুরুতর জখম হয়েছেন এক স্কুল পড়ুয়া সহ আরও দুজন। স্থানীয় এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুজন। ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিজনকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে ১০ মিনিট নাগাদ কাঙ্কের জেলার কোরেরের  একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল একটি অটো। আচমকাই উল্টো দিক থেকে আসা দ্রুত গতির লরি অটোটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পাঁচ পড়ুয়ার মৃত্যু হয়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে উদ্ধারের কাজে হাত লাগান। আশঙ্কাজনক অবস্থায় চার জনকে উদ্ধার করে স্থানীয় চিকি‍ৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদিনের ভয়াবহ দুর্ঘটনার জন্য অটো চালকই দায়ী। কেননা, আচমকাই দিক পরিবর্তন করে রাস্তায় উল্টো দিকে চলে আসে অটোটি। একটি লরির সামনে পড়ে যায়। আচমকা অটো সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারান লরির চালক। স্থানীয় কোরের থানার এক আধিকারিক জানিয়েছেন,  দুর্ঘটনার জন্য আসলে কে দায়ী তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই টুইটে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সাংবাদিকদের তিনি বলেন, ‘কাঙ্কেরের কোরেরে  আজ ভয়াবহ পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক