জমি বিক্রি করে গ্রামের মানুষের জন্য রাস্তা বানিয়ে দিলেন কৃষক

স্থানীয় বাসিন্দাদের কাছে রাতারাতি দানবীরের মর্যাদা পাচ্ছেন কামাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: অনেক অনুনয়-আর্তিতেও হুঁশ ফেরেনি প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের। ‘দেখছি, হবে’-এমন কিছু আশ্বাসবাক্য মিলেছে। শেষ পর্যন্ত গ্রামের সাধারণ মানুষকে অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি দিতে এগিয়ে এলেন বরিশালের পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা পেশায় কৃষক কামাল হোসেন। নিজের জমি বিক্রি করে সাত লাখ টাকার বিনিময়ে গ্রামের মানুষের জন্য রাস্তা বানিয়ে দিলেন। আর তাঁর ওই মহানুভবতায় অভিভূত কলাপাড়ার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের কাছে রাতারাতি দানবীরের মর্যাদা পাচ্ছেন কামাল।

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের অধিকাংশ মানুষের জীবিকাই কৃষি নির্ভর। নদীমাতৃক হওয়ায় প্রায়শই জোয়ারের জলে ভেসে যায় ত্যাগাছিশা খেয়াঘাট, ডালবুগঞ্জ, ধুলাস্বার, কলাপাড়া শহর, বালিয়াতলী। আড়াইশো পরিবারের যাতায়াতের জন্য ছিল একটি কাঁচা রাস্তা। রাস্তা না বলে বলা যেতে পারে নরকের পথ। বার বার প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের জন্য দরবার করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতে নব্য কুম্ভকর্ণদের ঘুম ভাঙেনি। শেষ পর্যমন্ত পড়শিদের দুর্ভোগ সহ্য করতে না পেরে রাস্তা নির্মাণের জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগী হন স্থানীয় কৃষক কামাল হোসেন। স্থানীয় বাসিন্দাদের কথা দেন, নিজের জমি বিক্রি করে ওই রাস্তা নির্মাণ করবেন।

নিজের কথা রেখেছেন কামাল হোসেন। জমি বিক্রি করে সাত লাখ টাকা জোগাড় করেন। সেই টাকা দিয়ে ১২০০ ফুট লম্বা রাস্তা বানিয়ে দিয়েছেন। আর নতুন রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা। কুমিরমারা গ্রামের বাসিন্দা দুলাল হওলাদারের কথায়, ‘অনেক আন্দোলন, দরবার করেছি। কিন্তু রাস্তাটি সংস্কার করাতে পারিনি। কামাল হোসেন আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেছেন। এমন উদার মনের মানুষ আজকের দিনে সত্যি বিরল।’ আচমকাই কেন নিজের সম্পত্তি বিক্রি করে সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তা বানালেন জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘কয়েকমাস আগে রাস্তা না থাকার কারণে বিলের মধ্যেই সন্তান জন্ম দিয়েছিলেন এক মা। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, এই দুর্ভোগ বেশিদিন চলতে দেব না। নিজের টাকায় হলেও রাস্তা করবো। পরে আমার নিজের ৩০ শতাংশ জমি বিক্রি করে সাত লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করে দিয়েছি। তবে রাস্তার বাকি অংশের কাজ করার জন্য আরও টাকা দরকার।’

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা