ধ্বংসস্তুপের নীচে ১২৮ ঘণ্টা, জীবিত উদ্ধার দুই মাসের শিশু

উদ্ধার হয় গতকাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আশ্চর্য ঘটনা বললেও হয়তো কিছুই বলা হবে না। বয়স মাত্র দুই মাস। তুরস্কের ভূমিকম্পে অন্যান্যদের মতো সেও মাটির তলায় চাপা পড়েছিল। ছিল ১২৮ ঘণ্টা। অবশেষে তাকে জীবিত অবস্থায় ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা গিয়েছে। সদ্যোজাতকে উদ্ধার করতে পারার আনন্দে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা হর্ষোল্লাসে মেতে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই মাসের শিশুর ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে সেই। যার কোলে সে রয়েছে, তারা সকলেই অপরিচিত। দুই মাসের শিশু ছাড়াও ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে সাত মাসের একটি শিশুসন্তান, ১৩ বছরের এক কন্যা এবং ২৭ বছরের এক তরুণকে।

উদ্ধারকারীরা নিশ্চিত, ধ্বংসস্তুপের নীচে এদের মতো আরও অনেকে চাপা পড়ে রয়েছে। কিছুদিন আগে কড়ি বর্গার স্তুপ থেকে এক গর্ভবতী মহিলাকে জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে। মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসাপাতাল সূত্রে খবর, তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।

এদিকে, তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৩১ হাজার ছুঁই ছুঁই। তুরস্কে মৃত্য বেড়ে ২৪,৬১৭। অন্যদিকে, সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে তিন হাজার। জাতিসঙ্ঘের আশঙ্কা।দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা না হলেও ৫০ হাজার অতিক্রম করবে। উদ্ধারকাজ এখনও অব্যাহত। কম্পন বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ার জন্য বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। পরিস্থিতির দিকে নজর রেখেছে জাতিসঙ্ঘ।

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল