‘এই মুহূর্তে’র খবরের জের, অবশেষে গ্রেফতার তাপস মণ্ডল

তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল ‘এই মুহুর্তে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mondal) গ্রেফতার (Arrest) করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে বার বার তলব করে জিজ্ঞাসাবাদ করে রেহাই দিচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল ‘এই মুহূর্তে’। রবিবার অবশেষে তাপস মণ্ডলকে গ্রেফতার করলেন গোয়েন্দারা।

এদিন নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাপস মণ্ডলের পাশাপাশি এদিন গ্রেফতার করা হয়েছে নিয়োগ মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে। গ্রেফতার করা হয়েছে শেখ আলি ইমাম নামে আরও এক ব্যক্তিকে। যিনি ধৃত শেখ শাহিদ ইমামের দাদা। রবিবার তাপস এবং নীলাদ্রীকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

গত ২১ জানুয়ারি ‘তাপস মণ্ডলকে কেন ‘জামাই আদর’ সিবিআই-ইডির, উঠছে প্রশ্ন’ শিরোনামে খবর করেছিল ‘এই মুহূর্তে’ যে প্রতিবেদনে প্রশ্ন তুলে লেখা হয়েছিল, ‘নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে। কিন্তু মানিকের হয়ে যিনি ‘তোলাবাজি’ করতেন বলে অভিযোগ, মানিক-ঘনিষ্ঠ সেই তাপস মণ্ডলকে (Tapas Mondal) কেন এখনও গ্রেফতার করছে না সিবিআই বা ইডি, তা নিয়ে উঠছে প্রশ্ন।’ সেই খবর প্রকাশিত হওয়ার ৩০ দিনের মাথায় অবশেষে তাপস মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই।

পড়ুন সেই খবর: তাপস মণ্ডলকে কেন ‘জামাই আদর’ সিবিআই-ইডির, উঠছে প্রশ্ন

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির ‘বড় সাহারা’ তাপস মণ্ডল

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল

জয়হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা