চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন, মানতে হবে করোনাবিধি

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহ কাটতেই স্বাভাবিক হচ্ছে সবকিছুই। তাই দীর্ঘ দেড়বছর এবার সম্পূর্ণ সময়ের জন্য বসছে সংসদের অধিবেশন। জানা গিয়েছে আগামী ২৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ২৪ দিনের জন্য বসবে সংসদের দুই অধিবেশন। সোমবার অধিবেশন চালানোর বিষয়টি প্রস্তাব করেন ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে ছুটি বাদ দিয়ে মোট ২০ দিন চলবে সংসদের দুই কক্ষ। তবে করোনার কথা মাথায় রেখেই শারীরিক দূরত্ব বজায় রেখে বসবে সংসদের দুই অধিবেশন। এদিন ক্যাবিনেট কমিটির তরফে জানানো হয়েছে, আসন্ন শীতকালীন অধিবেশনে হাজিরা দেওয়ার আগে প্রত্যেক সাংসদকে করোনার আরটিপিসিআর টেস্ট করাতে হবে। কক্ষের ভিতরে মাস্ক পরতেই হবে সাংসদদের।

বিশেষজ্ঞদের ধারণা, আসন্ন শীতকালীন অধিবেশনে একাধিক বিষয়ে উত্তাল হতে পারে সংসদ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস, মুদ্রাস্ফীতি, বেসরকারিকরণ, কৃষি আইন ও রাফাল। তাই কোমড় বাঁধছে কেন্দ্রীয় সরকার। চেপে ধরতেও তৈরি কংগ্রেস সহ বিরোধী দলেরা। সূত্র মারফত জানা গিয়েছে, এবারের শীতকালীন অধিবেশনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাতে পারে কেন্দ্র। সেদিকেও নজর রয়েছে বিরোধীদের। তবে বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রের তরফে আগামী পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই পেট্রোল-ডিজেলের উপর উৎপাদন শুল্ক কমানো হয়েছে কেন্দ্রের তরফে।

কিন্তু এখনও কিছু অ-বিজেপি রাজ্য পেট্রোল-ডিজেলের উপর রাজস্ব আদায় কমায়নি। যার ভিত্তিতে বিরোধী দলদেরও চেপে ধরতে পারে কেন্দ্রীয় সরকার।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ