কোভ্যাক্সিন প্রাপকদের ব্রিটেনে প্রবেশে থাকছে না বাধা

দীর্ঘ লড়াইয়ের পর হু-এর স্বীকৃতি পেয়েছে ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ লড়াইয়ের পর হু-এর স্বীকৃতি পেয়েছে ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন। ভারতে দেশীয় পদ্ধতিতে তৈরি একমাত্র টিকাকে নিয়ে নানা টালবাহানা চলেছে। দীর্ঘ আলোচনা ও নথি যাচাই-এর পর হু-এর তরফে করোনা টিকা হিসেবে ছাড় দেওয়া হয়েছে কোভ্যাক্সিনকে। আর তারপরেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বোরিসের সরকার। সোমবার রাতেই ব্রিটেনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোভ্যাক্সিন পাওয়া ব্যক্তিদের বিনা বাধায় ঢুকতে দেওয়া হবে সেদেশে। অর্থাৎ আগে কোভ্যাক্সিন নিলে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্বের মধ্যে দিয়ে যেতে হত টিকা প্রাপকদের, সেই নিয়ম বন্ধ করছে বোরিসের সরকার। আগামী ২২ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে ব্রিটেনে।

এই সিদ্ধান্ত ভারতের ক্ষেত্রে লাভজনক। কারণ আগে দেখা গিয়েছিল ভারত থেকে ব্রিটেনে পড়তে যাওয়া কিংবা কর্মক্ষেত্রে যাওয়া ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কিংবা অন্য টিকা নিজ খরচে নিতে হচ্ছিল। বারবার হেনস্থার মুখে পড়তে হয়েছে। তাই কোভ্যাক্সিন নেওয়ার প্রতি আগ্রহ কম দেখিয়েছিল ভারতীয়রা। কিন্তু হু-এর তরফে জরুরি ভিত্তিতে ব্যবহারে করোনার টিকা হিসেবে কোভ্যাক্সিনকে মান্যতা দিতেই বিশেষ পদক্ষেপ নিল ব্রিটেন। তবে শুধুই কোভ্যাক্সিন নয়, চিনের দুটি টিকা সিনোফর্ম ও সিনোফর্ম প্রাপকদেরও অবাধ ছাড় দিয়েছে ব্রিটেন।

উল্লেখিত টিকার দুটি ডোজ প্রাপকদের আর বাধা রইল না ব্রিটেনে প্রবেশে। ভারত ছাড়াও ব্রিটেনে অবাধ প্রবেশে ছাড়পত্র দেওয়া হয়েছে আরব, মালেশিয়ার নাগরিকদের। প্রত্যেক ক্ষেত্রেই জোড়া টিকা নিতেই হবে তবে প্রবেশে ছাড় পাওয়া যাবে। এর আগে অষ্ট্রেলিয়ার তরফে কোভ্যাক্সিন প্রাপকদের বিনা বাধায় সেদেশে প্রবেশে ছাড় দেওয়া হয়েছিল।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি