মাকে বিলাসহুল সুগন্ধী উপহার অনুপম খেরের, প্রতিক্রিয়াও সমান ‘অমূল্য’

মা আমাকে রোগা হতে পছন্দ করেন না। কিন্তু আমি মায়ের জন্যে যে সুগন্ধীটি এনেছি তা তিনি পছন্দ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক বাবা-মায়ের কাছেই তাঁদের সন্তানের দেওয়া উপহার মূল্যবান। সন্তানের দেওয়া স্বল্প মূল্যের উপহারও বাবা-মায়ের কাছে কোটি টাকার সমান। এটি ভাবার দরকার নেই যে, বাবা-মা বয়স্ক হয়ে গেলেও তাঁরা কিছু কিছু উপহার পাওয়ার যোগ্য নয়, যেগুলি তাঁরা কম বয়সে ব্যবহার করতে পারতেন। অনেক সময় সেলিব্রিটিদের একাধিক কাণ্ডে অনুপ্রাণিত হন ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলিউডের প্রভাবশালী অভিনেতা অনুপম খের তাঁর জন্মদাত্রী মাকে বিশ্বের নম্বর ওয়ান ব্র্যান্ড ‘গুচ্চি’ (gucchi)-র পারফিউম অর্থাৎ সুগন্ধী উপহার দিয়েছেন। আর ছেলের কাছ থেকে এমন অসামান্য উপহার পেয়ে দারুণ খুশি প্রবীণ অভিনেতার মা।

অনুপম খের প্রায়শই তাঁর মা দুলারি খের সমন্বিত একাধিক মজার মজার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল অর্থাৎ বুধবার, তিনি তাঁর ইনস্টাগ্রামে আবারও একটি মায়ের ভিডিও শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর মাকে একটি গুচ্চির পারফিউম উপহার দিচ্ছেন, যা তিনি কাজের ভ্রমণ থেকে মায়ের জন্যে এনেছিলেন। যখনই অভিনেতা বিদেশে যান তাঁর মা অনেককিছু আর্জি রাখেন ছেলের কাছে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে অনুপম হিন্দিতে লিখেছেন, “মা আমাকে রোগা হতে পছন্দ করেন না। কিন্তু আমি মায়ের জন্যে যে সুগন্ধীটি এনেছি তা তিনি পছন্দ করেছেন। তবে, মা আমাকে তাঁদের কাশ্মীরে পৈতৃক বাড়িতে নিয়ে যেতে বলেছেন। মায়েরা সত্যিই খুব সুন্দর। জয় মাতা দি।”

ভিডিওতে, অভিনেতার মা সুগন্ধীর ঘ্রাণ নেওয়ার পর অনুপমকে বলেন, “এবার আমি যখনই হাঁটব সবাই আমার ঘ্রাণ পাবে। তুমি যেখানেই যাবে, আমার জন্যে শুধু ঘ্রাণ নিয়ে আসবে।” অভিনেতার এই ভিডিওতে মন্তব্য করে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত লিখেছেন, “আপনার মাতৃভূমিটি দেখার জন্যে অপেক্ষা করছি। মাসিমাকে ভালোবাসি।” একজন ভক্ত লিখেছেন, “আমি দুঃখিত যে আমি কেবল তখনই ভিডিও দেখি যখন আপনি আপনার মায়ের ভিডিও আপলোড করেন। আমি তাঁকে ভালোবাসি, খুব সুন্দর। আমি আপনার মায়ের পরবর্তী ভিডিওর জন্য আরও অপেক্ষা করছি।” অনুপম খের কে পরবর্তীতে দেখা যাবে, দ্য সিগনেচার, দ্য ভ্যাকসিন ওয়ার, ইমার্জেন্সি, কুছ খাত্তা হো যায়, মেট্রো ইন ডিনো-তে।

বিচ্ছেদের জল্পনার মাঝেই চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’? কারণ জানালেন আরজে মাহভাশ

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি