মাধ্যমিক দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থীর

টনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি পরীক্ষার্থীর। বৃহস্পতিবার পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় (Elephant Attack) মৃত্যু (Death) হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়। ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও তার বন্ধুদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অর্জুন দাস (Arjun Das)। বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় একটি দলছুট হাতি তাদের উপর হামলা চালায়। হাতির হানায় মরাত্মকভাবে জখম হয় অর্জুন দাস। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বনকর্মী এবং পুলিশকর্মীরা।

স্থানীয়রা আরও জানান, এদিন বাবা বিষ্ণু দাসের সঙ্গে বাইকে চেপে  বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল অর্জুন। বৈকণ্ঠপুর ডিভিশনের মহারাজ ঘাট জঙ্গলে ওঠার আগে একটি হাতির সামনে পড়ে যান তারা।  অর্জুন দাসের বাবা বিষ্ণু দাস প্রাণ বাঁচাতে বাইক থেকে ঝাঁপ দেন। কিন্তু পালাতে পারেননি অর্জুন। বাইক থেকে নেমে পালানোর চেষ্টা করার সময় পড়ে যায় রাস্তায়। এরপর দাঁতালটি অর্জুনের দেহ পা দিয়ে চেপে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। অর্জুন বারোপাটিয়া পাঁচিরামনাহাটা স্কুলের ছাত্র ছিল। তার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিকের পরীক্ষার সিট পড়েছিল। ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ