মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুলে নগরপাল বিনীত গোয়েল

বৃহস্পতিবার মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনে ভবানীপুর ক্যাথিড্রাল মিশন স্কুলে গিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Student) শুভেচ্ছা জানাতে কলকাতার একটি স্কুলে হাজির হলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল (Vineet Kumar Goyal)। বৃহস্পতিবার মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনে ভবানীপুর ক্যাথিড্রাল মিশন স্কুলে গিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন। আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাজ্যের সর্বত্র। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ভবানীপুরের একটি স্কুলে হাজির হন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। এদিন ভবানীপুর ক্যাথিড্রাল মিশন স্কুলে গিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানান তিনি। পরীক্ষার্থীদের হাতে তুলে দেন ফুল। এদিন নগরপালের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। ছিলেন ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসীম বোস। পাশাপাশি কলকাতার নগরপালকেও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এদিন।

উল্লেখ্য মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে কন্ট্রোল রুম। সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্প লাইনের মাধ্যমে সরাসরি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবে। হেল্পলাইন নম্বরগুলি হল – +৯১৩৩২৩২১৩৮৭২, +৯১৩৩২৩৫৯২২৭৪। পর্ষদ সভাপতির অফিসের নম্বর +৯১৩৩২৩২১৩০৮৯, সচিবের দফতরের নম্বর +৯১৩৩২৩২১৩৮১৬, মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৫২, ৯৪৭৬৩০২৬৮০, বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৭, ৯৪৭৪০২১১৩৫, উত্তরবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৮, ৯৬০০৯১৬১৪১, কলকাতা আঞ্চলিক কার্যালয়ের নম্বর- ৯১৪৭১৩৫৭৪৯, ৮৯৮১৮৩৩৮৯৮। এছাড়াও examwbbse@gmail.com এই মেইল অ্যাড্রেসে মেইল করেও সমস্যার কথা পর্ষদকে জানাতে পারবে পরীক্ষার্থীরা। এবছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে নজরদারি শিক্ষক-শিক্ষিকাদের কী দায়িত্ব থাকবে তা নিয়ে বিস্তারিত গাইড লাইন দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ