চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের জঙ্গলের গভীরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের (Tiger) হানায় (Attack) মৃত্যু হল এক মৎস্যজীবীর (Fisherman)। শনিবার এই ঘটনা ঘটেছে। সংসারের রোজগেরে মানুষের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম উপেন মণ্ডল (Upen Mondal)। ৪১ বছর বয়স তাঁর। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা তিনি। স্থানীয়রা জানান, তিনজন মৎস্যজীবীর একটি দল শনিবার কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর কাজ করার সময় আচমকা জঙ্গল থেকে একটিবাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে উপেন মণ্ডলের উপর। তাঁর সঙ্গী দুজন কিছু বুঝে ওঠার আগেই উপেনকে তুলে নিয়ে চলে যায় বন্যপ্রানীটি। এই ঘটনার পর ভয় ও আতঙ্কে জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন উপেনের দুই বন্ধু। তাঁরা বাইরে বেরিয়ে বন দফতরকে ঘটনার কথা জানান।

খবর পেয়ে তড়িঘড়ি বাগনা বন দফতরের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় উপেনের মৃতদেহটি উদ্ধার করেন তাঁরা। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পরিবারের রোজগেরে মানুষের মৃত্যুতে অথৈ জলে পড়েছে উপেনের পরিবার। কীভাবে সংসার চালাবেন তা ভেবে কুল পাচ্ছেন না তাঁরা। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগে বহুবার সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে, কখনও বা কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হয়েছে। জঙ্গল থেকে মধু সংগ্রহ করতে গিয়েও বাঘের হানায় প্রাণ হারিয়েছেন বহু মৌলে।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ