Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্যাঙ্কে পুরোনো ছেঁড়া-ফাটা নোট বদলাবেন কোন উপায়ে?

কোনও ভাবে নোট ছিঁড়ে গিয়েছে বা বাজেভাবে ফেটে গিয়েছে? অনেক সময়ই ব্যাঙ্কে ওই ছেঁড়া-ফাটা নোট বদলাতে গিয়ে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও ভাবে নোট ছিঁড়ে গিয়েছে বা বাজেভাবে ফেটে গিয়েছে? অনেক সময়ই ব্যাঙ্কে ওই ছেঁড়া-ফাটা নোট বদলাতে গিয়ে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। এক্ষেত্রে আসল কারণ অবশ্যই ব্যাঙ্কে ছেঁড়া-ফাটা নোট বদলের সঠিক নিয়ম না জানা। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কি বলছে।

RBI -এর নিয়ম বলছে, কোনও ব্যাঙ্ক ছেঁড়া-ফাটা নোট বদলাতে অস্বীকার করতে পারে না। তবে নোট বদলের ক্ষেত্রে কয়েকটি নিয়ম ও মানদন্ড রয়েছে। তবে RBI জানাচ্ছে, ভারতের যে কোনও ব্যাঙ্কই ছেঁড়া-ফাটা বা টুকরো টুকরো হয়ে যাওয়া নোট ফেরত নিয়ে বাধ্য়। এক্ষেত্রে আপনাকে হোম ব্র্যাঞ্চে যেতে হবে এর কোনও মানে নেই। যে কোনও ব্যাঙ্কে ঢুকে পড়লেই হবে। তবে যদি কোনও ব্যঙ্কের শাখা যদি ছেঁড়া-ফাটা নোট বদলাতে অস্বীকার করে তবে ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়।


নোট বদলানোর সঠিক নিয়ম কী?

যদি কোনও ব্যক্তির কাছে ৫, ১০, ২০ ও ৫০ টাকার ছেঁড়া-ফাটা নোট থাকে, সেটা বদলের নিয়ম আছে। এই নোটগুলির কমপক্ষে ৫০ শতাংশ অক্ষত থাকতে হবে। তাহলেই ব্যাঙ্ক আপনাকে ওই নোটের পুরো মূল্য ফেরত দেবে। তবে ৫০ শতাংশের বেশি অংশ ফেটে বা ছিঁড়ে যায় তবে আপনি এক টাকাও ফেরত পাবেন না। আবার যদি আপনার কাছে ২০টির বেশি ছেঁড়া-ফাটা নোট থাকে আর সেগুলির মোট অর্থমূল্য ৫০০০ টাকার বেশি হয় তাহলে আপনাকে বদলের জন্য ট্রানজ্যাকশন ফি দিতে হবে ব্যাঙ্ককে। ব্যাঙ্কে নোট বদলের জন্য দেখে নিন, ওই ছেঁড়া নোটে গান্ধীজীর ওয়াটার মার্ক, গভর্নরের স্বাক্ষর ও সিরিয়াল নম্বর রয়েছে কি না। যদি তা ঠিকঠাক বোঝা যায় তবে ব্যাঙ্ক সেগুলি বদলাতে বাধ্য।

আবার অনেক সময় টুকরো টুকরো হয়ে যায় নোট। সেক্ষেত্রে সেই নোট বদলের নিয়ম বেশ জটিল। তবে ওই কুচি কুচি হয়ে যাওয়া নোটও বদল সম্ভব। সেক্ষেত্রে ব্যাঙ্কে ওই টুকরোগুলি ফেরত দিয়ে নোটের মূল্য়, অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চের নাম, IFSC কোড ইত্যাদি জানাতে হবে। এরপর ব্যাঙ্ক ঠিক করবে সেটার জন্য কতটা ফেরত দেওয়া সম্ভব। সাধারণত ছেঁড়া-ফাটা নোট বাজার থেকে তুলে নিয়ে নতুন নোট ছাড়ে আরবিআই। আগে এই নোটগুলি পুড়িয়ে ফেলা হত, এখন সেগুলিকে রিসাইকেল করে আবার ব্যবহার করা হয়।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত