বুধবার চার দিনের সফরে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম ভারতে আসছেন অ্যান্থনি আলবানেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী বুধবার ৮ মার্চ চার দিনের সফরে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। গত বছরের মে মাসে স্কট মরিসনকে সরিয়ে আস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন আলবানেজ। এটাই তাঁর প্রথম ভারত সফর। চার দিনের সফরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয নিয়ে আলোচনা হবে। তার মধ্যে অস্ট্রেলিয়ায় লাগাতার হিন্দু মন্দিরে খলিস্তানিদের হামলার বিষয়টিও রয়েছে।

শনিবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী ৮ মার্চ হোলির দিন আমদাবাদে পৌঁছবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ওই দিন তিনি রঙের উ‍ৎসবেও অংশ নিতে পারেন। পরের দিন ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট দেখতে আমদাবাদের মোতেরায় হাজির থাকতে পারেন। পরের দিন অর্থা‍ৎ ৯ মার্চ সকালে মুম্বই যাবেন। সেখানে একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে রাতেই ফিরবেন দিল্লি। ১০ মার্চ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আলবানেজ। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক ও পর্যটন উন্নয়ন ভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় হিন্দুদের নিরাপত্তার বিষয়টি নিয়েও কথা হবে।

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?