রকস্টার রূপে দাদার ক্যাত! ডোনাকে ভুলে মোনা ডার্লিং-এ মজলেন সৌরভ

তা সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিতকরণ নেই। এর মধ্যেই ‘ডন’ লুকে সৌরভের কেত দেখে হাঁ হয়ে গিয়েছেন সবাই! এক ঝটকায় সত্তরের দশকে চলে গিয়েছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: রকস্টার রূপে বিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি বিস্কুট বিপণনী সংস্থার বিজ্ঞাপণ। যেখানে সৌরভের রূপ বনেছেন গোটা নেটপাড়া। এর আগে কখনই রকস্টার চেহারায় সামনে আসেননি বেহালার ছেলেটা। ক্রিকেট দুনিয়ার আইকন বলে কথা, তাঁকে কি আর রকস্টার চরিত্রে মানায়। সম্প্রতি দর্শকদের এই ধারণাতেই জল ঢাললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজে। সাদা-মাটা চেহারার সেই রূপটা একেবারে ছেঁটে ফেলে রকস্টারের ভূমিকায় ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর দাদার এই রূপ দেখে চমকে গিয়েছেন ভক্তমহল। আসলে বিসিসিআই-এর সভাপতিত্ব যাওয়ার পর থেকে এখন অনেকটাই ঝাড়া হাত-পা সৌরভের। ক্রিকেট জগত থেকে অবসর নেওয়ার পরেই ক্রিকেট প্রশাসকের ভূমিকা পালনে একেবারে উঠেপড়ে লেগে ছিলেন তিনি।

কিন্তু সেই জার্নি গতবছরেই চুকে গিয়েছে। অভিনয়ে এখনও তাঁর ডেবিউ না হলেও ইতিমধ্যেই বেশকিছু বিজ্ঞপনী প্রচারের মুখ হয়েছেন মহারাজ। এবার তাঁকে দেখা গেল একটি জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে প্রচার সারতে। সেখানেও একেবারে ‘নেভার সিন বিফোর’ অবতারে ধরা দিলেন তিনি। সম্প্রতি দাদার বায়োপিক নিয়ে চলছে জোর আলোচনা। কে অভিনয় করবেন দাদার চরিত্রে, রণবীর কাপুর নাকি? তা সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিতকরণ নেই। এর মধ্যেই ‘ডন’ লুকে সৌরভের কেত দেখে হাঁ হয়ে গিয়েছেন সবাই! এক ঝটকায় সত্তরের দশকে চলে গিয়েছেন তিনি।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত খলনায়ক অজিত খান? যাঁর যাবতীয় কু-কর্মের সঙ্গী ছিলেন রবার্ট আর ‘মোনা ডার্লিং’। অজিতের মুখের ‘লিলি ডোন্ট বি সিলি’ বা ‘সারা শহর মুঝে লায়নকে নাম সে জানতা হ্যায়’-এর মতো সংলাপ আজও সিনে প্রেমিদের মনে তাজা। পর্দার সেই ‘লায়ন’-এর আধুনিক সংস্করণ হলেন সৌরভ! হুবহু অজিতের মতোই সাদা জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেনে সেজে সোনা গুণতে বসলেন তিনি, সঙ্গে তাঁর সাথী মোনা ডার্লিং। অজিতের পোশাকের পাশাপাশি স্টাইলকেও তুলে ধরলেন সৌরভ। শনিবার সোশ্যাল মিডিয়ায় দাদার এই ভিডিও দেখে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, ‘এখানেও স্টেপ আউট করে সিক্সার’। আবার কেউ লিখেছেন, ‘বাড়ি যাও, ডোনা বৌদি ঢুকতে দেবে না তোমায়’। অপর একজন লেখেন, ‘ওটা মোনা নয়, দাদা বল ডোনা ডার্লিং’।

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২