গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের স্পষ্ট বক্তব্য, এই ধরনের মামলাকে অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়। গ্রেফতারের আশঙ্কা থাকলে ফৌজদারি বেঞ্চে আবেদন করার পরামর্শ দেয় আদালত।ফলে প্রাক্তন মন্ত্রীর আইনি জট আরও বাড়ল।

যুবভারতীতে লায়োনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাস-সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মোট পাঁচটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সেই মামলার তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।  এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অরূপ। তিনি আরও ১৫ দিনের সময় চেয়েছিলেন। কিন্তু সেই আবেদন না মেনে সোমবার ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেও তিনি থানায় হাজির হননি।

আরও পড়ুনঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, অরূপ বিশ্বাসের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় রয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। কলকাতা পুলিশের তরফে বিধাননগর পুলিশকে জানানো হয়েছে, তিনি বর্তমানে নিউ আলিপুরের বাড়িতেও নেই। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সাহাপুরে অরূপ ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের ঠিকানায় তল্লাশি শুরু করেছে পুলিশ। কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশবাহিনী নিয়ে সেখানে অভিযান চালানো হচ্ছে। তল্লাশির সময় স্বরূপ বিশ্বাসকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের একাংশের দাবি, হাজিরা এড়িয়ে যাওয়ায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে মেসি-কাণ্ডে রাজনৈতিক ও আইনি চাপের মুখে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…