নিয়োগ-দুর্নীতি কাণ্ডে জুড়ল আরেক অভিনেত্রীর নাম, কুন্তলের সঙ্গে কাজ করেছেন এনাও

আমি কুন্তল ঘোষকে চিনি। আমি ওঁনার সঙ্গে কাজও করেছি। আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম, এছাড়াও ওঁনার সঙ্গে একটি ইভেন্ট করেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য-রাজনীতি তোলপাড়। সৌজন্যে কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় আপতত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, এবার সেই তালিকায় নাম জুড়ল আরও একজনের সদ্য প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। হোলির পরের দিনই ইডি দফতরের তলব পড়ে অভিনেতা বনি সেনগুপ্তর। এমনকী আজও ইডির দফতরে তলব পড়েছিল বনির, আড়াই ঘন্টা ধরে জিজ্ঞেসাবাদ চলে। অভিযোগ, কুন্তল ঘোষের দেওয়া ৪০ লাখ টাকা দিয়ে বিলাসহুল গাড়ি কিনেছেন বনি। এরপরেই অভিনেতার মা পিয়া সেনগুপ্তরেও নাম জড়িয়েছে কুন্তল দুর্নীতি কাণ্ডে। জানা যায়, ইম্পির সভাপতি নির্বাচনে পিয়ার পেছনে বহু টাকা ঢেলেছেন কুন্তল। এহেন একাধিক অভিযোগে বিধ্বস্ত কুন্তল। তাঁর গ্রেফতারির পর থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক টলি-তারকাদের নাম উঠে আসছে।

নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই ইডির স্ক্যানারে বনির পাশাপাশি রয়েছে আরও চার অভিনেত্রীর নাম। বনিকে তাঁর ছবির আগাম অর্থ হিসাবে ৩৫ লক্ষ টাকা ছাড়াও আর কত টাকা দিয়েছিলেন কুন্তল, নিয়োগ দুর্নীতিতে বনির আর কোনও আর্থিক লেনদেন রয়েছে কিনা, তা নিয়ে এখনও তদন্ত জারি রেখেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। ইতিমধ্যেই টলিপাড়ার কনিষ্ঠতম প্রযোজক হয়ে উঠেছেন তিনি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কী অবস্থান তাঁর? কুন্তল ঘোষের তিন কতটা ঘনিষ্ঠ, সেই নিয়ে এনার সাফ জবাব, ‘আমি কুন্তল ঘোষকে চিনি। আমি ওঁনার সঙ্গে কাজও করেছি। আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম, এছাড়াও ওঁনার সঙ্গে একটি ইভেন্ট করেছিলাম। শুধুমাত্র কুন্তল ঘোষের সঙ্গে আমার হাই-হ্যালোর সম্পর্ক। কুন্তল ওই মিউজিক ভিডিওর প্রযোজক ছিল।’

কুন্তলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে এনা বলেন, ‘আমার সঙ্গে কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই কুন্তলের। মাত্র দুটো কাজ করেছি। কাজের সূত্রে আলাপ হয়েছিল। আমার দেখে খারাপ কিছু মনে হয়নি’। টলিপাড়ার একটা অংশের অভিযোগ এনার প্রোডাকশনে টাকা ঢেলেছেন কুন্তল। সেই নিয়ে এনার বক্তব্য, ‘আমার কাছে সব কাগজপত্র রয়েছে। সবাই যেমনভাবে ব্যবসা করে, আমি করছি। যদি কেউ নাম পায়, তাহলে খুঁজে নিক। আমি যদি বেআইনি কিছু করে থাকি তার ফল আমায় ভুগতে হবে, এটা যেমন ঠিক কথা, তেমনি আমি যদি ঠিক হই তাহলে আমাকে কিছু ভোগ করতে হবে না।’

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক