লুকিয়ে ড্রেসিংরুমে ঢুকে মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে গ্রেফতার ভক্ত

ওই ভক্তের নাম ফার্নান্দো কার্লোস ফালিসিও।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লুকিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ঢুকে লিওনেল মেসির সঙ্গে নিজস্বী তুলতে গিয়ে গ্রেফতার হলেন এক অনুরাগী। নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অপরাধে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ভক্তের নাম ফার্নান্দো কার্লোস ফালিসিও। ৩০ বছর বয়সী যুবক বুয়েনস আয়ার্সের আজুলের বাসিন্দা। তবে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে ওই ভক্ত মেসির সঙ্গে ছবি তুলতে সক্ষম হয়েছেন।

বিশ্বকাপ জয়ের তিন মাস বাদে বৃহস্পতিবার রাতে প্রথমবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন লোইনেল মেসি-ডি মারিয়া-মার্তিনেসরা। বুয়েনস আইয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হয়েছিলেন বিশ্বকাপ জয়ীরা। ম্যাচে ২-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে নীল জার্সিধারীরা। শুধু তাই নয় একটি গোল করে ক্লাব ও দেশের হয়ে ৮০০ গোল করার মতো মাইলফলকও স্পর্শ করেছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি।

কিন্তু ম্যাচের আগেই অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন জিনিস পরিবহনের কাজে নিযুক্ত ট্রাকের ভেতর লুকিয়ে প্রথমে স্টেডিয়ামে ঢুকে পড়েন ফার্নান্দো কার্লোস ফালিসিও নামে ৩০ বছর বয়সী যুবক। তার পরে সুযোগ বুঝে ড্রেসিংরুমে ঢুকে পড়েন। তখন গা ঘামাচ্ছিলেন মেসি-ডি মারিয়ারা। ড্রসিংরুমে অপরিচিত এক যুবককে দেখে ঘাবড়ে যান তাঁরা। ওই ভক্ত জানান, ছবি তোলার জন্য তিনি ড্রেসিংরুমে ঢুকেছেন। এর পরে তাঁর আবদার রেখে নিজস্বীও তোলেন মেসি। এর পরেই নিরাপত্তা রক্ষীরা গ্রেফতার করে ওই যুবককে ড্রেসিংরুমে থেকে নিয়ে যান।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি