বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে সোনা নীতুর

মেরি কমদের সঙ্গে একই আসনে বসলেন নীতু।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহিলাদের বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের নীতু ঘনঘাস। শনিবার রাজধানীর ইন্দিরা গান্ধি স্পোর্টস কমপ্লেক্সে ফাইনালে মঙ্গোলিয়ার লুতসাইখান আলটানসেতসেগকে সরাসরি হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ান হয়েছেন তিনি। সেই সঙ্গে মেরি কমদের সঙ্গে একই আসনে বসলেন।

চলতি বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় শুরু থেকেই চমকে দিয়েছিলেন নীতু। একের পর এক প্রতিপক্ষকে নক আউট করে দিয়ে পৌঁছে গিয়েছিলেন সেমিফাইনালে। কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভাকে হারিয়ে আদায় করে নিয়েছিলেন ফাইনালে ওঠার ছাড়পত্র। এদিন ম্যাচের প্রথম রাউন্ড  থেকেই প্রতিপক্ষকে নাজেহাল করে দিতে শুরু করেন নীতু। তাঁর পাঞ্চ দেখে মনে হচ্ছিল, চ্যাম্পিয়ান হওয়ার জন্যই রিংয়ে নেমেছেন। শেষ পর্যন্ত মাত্র ২৪ মিনিটেই প্রতিপক্ষকে পর্যুদস্ত করে সোনা জিতে নেন ভারতের সোনার মেয়ে।

নীতুর আগে বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় সোনা জেতার মতো কৃতিত্ব অর্জন করেছিলেন মেরি কম, এল সারিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি ও নিখাত জারিন। বাকিরা একবার করে সোনা জিতলেন মেরি কম ছয় বার স্বর্ণপদক পেয়েছিলেন। এদিন ষষ্ঠ ভারতীয় হিসেবে মেরি কম, এল সারিতা দেবীদের সঙ্গে একই আসনে বসলেন নীতু।

 অন্যদিকে এদিনই ৮১ কেজি বিভাগের ফাইনালে স্বাতী বোরা মুখোমুখি হচ্ছেন চিনের ওয়াং লিনার। সেমিফাইনালে ৪-৩ পয়েন্টে অস্ট্রেলিয়ার এম্মা সু গ্রিনট্রিকে হারিয়ে ফাইনালে উঠেছেন স্বাতী। ৪৮ কেজি বিভাগে নীতু সোনা জেতায় তাঁর ওপরে চাপ খানিকটা বাড়ল বলেই মনে করা হচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের