উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলপ্রকাশ হতেই উচ্চ মাধ্যমিকের সফল ছাত্র- ছাত্রীদের শুভেচ্ছা জানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী  লিখেছেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে – এই প্রার্থনা করি। আর আজ যারা কোনো কারণে সফল হতে পারনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।’

অন্যদিকে সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আজ ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৯০%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও,ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।’ 

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশে হার প্রায় ৯০% । পাশের হারে এগিয়ে রয়েছে  পূর্ব মেদিনীপুর।  দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।   কলকাতা পাঁচ নম্বরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ।

উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।  পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় এ বার উচ্চ মাধ্যমিকের  ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। বর্তমানে রাজ্যের সরকারি স্কুলে চলছে গরমের ছুটি। আর তখনই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৫০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। তবে মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু’দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট পাবে পরীক্ষার্থীরা।

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?