ইডি-সিবিআই রাজনৈতিক দল: বাবুল সুপ্রিয়

বাবুলের এই মন্তব্যে বেজায় বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির।  

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই আসলে রাজনৈতিক দল। ট্যুইট করে এমনটাই তোপ দাগলেন মন্ত্রী বাবুল সুপ্রিয় (BABUL SUPRIYO)। তাঁর কটাক্ষ, এই দু’ই সংস্থা কেন্দ্রে আসলে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। শক্তিগড় কাণ্ডের পরে বাবুলের এই মন্তব্যে চাপে পড়েছে বিজেপি।

বাবুলের দাবি, বিজেপিতে থাকাকালীন তিনি বেশ কয়েকজন কয়লা মাফিয়ার বিরুদ্ধে কয়লামন্ত্রীর কাছে তথ্য দিয়েছিলেন। অভিযোগ, সেই মাফিয়ারা এখন কয়লামন্ত্রীর সঙ্গে আলাপ করছে। রাজ্যের মন্ত্রীর প্রশ্ন, এঁরা শুদ্ধ হচ্ছেন কী করে?

বাবুল সুপ্রিয়য় আরও অভিযোগ, বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের মধ্যস্থতায় রাজু ঝাঁ বিজেপিতে যোগ দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গী ও দিলীপ ঘোষের হাত ধরে। কটাক্ষ, এখন ওঁরা বলবে যে রাজুকে চেনেন না। তাঁর দাবি, রাজুকে দলে নেওয়া নিয়ে বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্বও দেখা গিয়েছিল। উল্লেখ্য, রাজু কয়লা মাফিয়া বলে পরিচিত ছিল। বাবুলের প্রশ্ন, কেন এই সব মাফিয়াদের নাম নেই ইডি ও সিবিআই তালিকায়? প্রাক্তন বিজেপি সাংসদ বাবুলের এই মন্তব্যে বেজায় বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির।  আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আরও একবার জোর গলায় প্রশ্ন তুলতে শুরু করেছে সবুজ শিবির। 

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী