অবসর ভাঙার চিন্তা আমিরের

Share:

নিজস্ব সংবাদদাতা:  আন্তর্জাতিক ক্রিকেটকে বছর দুই আগেই আলবিদা জানিয়ে ছিলেন পাক ক্রিক্রেটার মহম্মদ আমির (MOHAMMAD AMIR)। আবার আচমকাই তাঁর ব্যাট ও বল হাতে মাঠে ফিরে আসার ইচ্ছে হয়েছে। আমিরের এই খবর জানিয়েছে পাক সংবাদমাধ্যম। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি আমিরের সঙ্গে কথা বলা শুরু করেছেন পিসিবি (PCB)-র একজন উচ্চপদস্থ কর্তা। জানা যাচ্ছে আমিরকে নাকি তিনি বাক সংযমের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, পাক ক্রিকেটার মহম্মদ আমির তাঁর ক্রিকেট জীবন থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ২০২০ সালে। কারণ হিসেবে তিনি বলেছিলেন, সেই সময়কার পাক বোর্ডের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এবং কয়েকজন কোচিং স্টাফ দ্বারা মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছেন তিনি। তবে তাঁর আক্রমণের মূল লক্ষ্যই ছিল সেই সময়কার পাক দলের কোচ মিসবাউল হক, ওয়াকার ইউনিস এবং পিসিবির চেয়ারম্যান রামিজ রাজার দিকে। তাঁরা দায়িত্ব থেকে সরে গেলে আমির যে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেন তার সম্ভাবনাও জানিয়েছিলেন। যাঁদের বিরুদ্ধে আমিরের অভিযোগ ওই তিনজন বর্তমানে পিসিবির কোনও দায়িত্বেই নেই।

আরও জানতে পড়ুন:  সোমবার রাহুল-ধোনির দ্বৈরথhttps://www.live.eimuhurte.com/sports/today-match-preview/

আমিরের এই খবর পাকিস্তানের এক সংবাদমাধ্যমও প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে আমিরের ব্যক্তিগত সচিব সংবাদমাধ্যমকে জানান, পিসিবির ওই নির্বাচক আমিরকে জানিয়েছেন, যদি পাক ক্রিকেট বোর্ড আমিরকে তাঁর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বললে আমির যেন তা প্রত্যাহার করে নেন। কেননা চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের বিশ্ব মহাযুদ্ধ। সেই যুদ্ধে পাক দলে আমিরকে দরকার হতে পারে বলেও তাঁকে নাকি জানিয়েছেন ওই নির্বাচক।

তবে আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও, ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলিতে নিয়মিত খেলছেন। গত মাসেই পিএসএল-এর আসরে ৭ ম্যাচে ৯ উইকেট ঝুলিতে পুড়েছেন তিনি। শুধু পিএসএল-ই নয়, বাংলাদেশের বিপিএল-ও ১১ ম্যাচে ১৪ নিয়েছেন আমির। কাজেই বিশ্বকাপের আগে তাঁকে দলে পেলে যে পাক দল যথেষ্ট উপকৃত হবে তা বলার আর অপেক্ষা রাখে না।

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ