জগৎবল্লভপুরে ISF দুষ্কৃতীদের হাতে আক্রান্ত TMC

রবিবার রাতে হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার পোলগুস্তীয়া এলাকায় তৃণমূল কর্মীদের ওপর আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের হামলাবাজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ঈদ। আবার একই সঙ্গে ক্রমশ এগিয়ে আসছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনও। এই অবস্থায় রবিবার রাতে হাওড়া(Howrah) জেলার সদর মহকুমার জগৎবল্লভপুর(Jagatballavpur) থানার পোলগুস্তীয়া এলাকায় তৃণমূল(TMC) কর্মীদের ওপর আইএসএফ(ISF) আশ্রিত দুষ্কৃতীদের হামলাবাজির ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে ISF আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ISF নেতৃত্ব।

আরও পড়ুন মধ্য রাতে বড় দুর্ঘটনা দমদম পার্কে, জীবন কাড়ল ৫জনের

তৃণমূলের অভিযোগ, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ পোলগুস্তীয়া এলাকায় কয়েকজন বাইকে চেপে এসে তাঁদের দলের কর্মীদের ওপর হামলা চালায়। রবিবারই জগৎবল্লভপুরের পাতিহালে ISF’র কর্মীসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক তথা ISF নেতা নওশাদ সিদ্দিকীও। সেই সভা শেষ হবার পর থেকেই বিশৃঙ্খলা করার চেষ্টা করে ISF’র কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ ওই অঞ্চলের তৃণমূল যুব সভাপতি শেখ নিজামের। তিনি জানান পার্টি অফিসে তাঁরা বসেছিলেন। তখনই অতর্কিতে হামলা হয়। সেই হামলাবাজির ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রেও মিলবে আধার পরিষেবা

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ISF নেতৃত্ব। তাঁদের দাবী, কর্মীসভায় যোগ দেওয়ার পরে তাঁদের দলের বেশ কয়েকজন কর্মীসমর্থক রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় তৃণমূল কর্মীদের হুমকির মুখে পড়ে। তা নিয়ে বচসা বাঁধলে দলবল নিয়ে তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। তাতেই বোমাবাজি এবং গুলি চালানো হয়। যদিও তৃণমূলের দাবি ISF আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে আর সেটাও হয়েছে নওশাদ সিদ্দিকীর নির্দেশে। ওই দুষ্কৃতীরা ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোঁড়ে। সৌভাগ্যক্রমে তাতে কারও প্রাণহানী বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে হামলাবাজির জেরে তাঁদের দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ এলেও সোমবার সকাল পর্যন্ত তাঁরা এই ঘটনায় কাউকে আটক করেনি বা গ্রেফতারও করেনি। আর তার জেরে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূল শিবিরে।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক