১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। তবে অনুমতির সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ভিড় ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি, বক্তৃতার বিষয়বস্তু, যাতায়াত ব্যবস্থা এবং সমাবেশ শেষ করার নির্ধারিত সময়সীমা।

ভোটার তালিকার নিবিড় সমীক্ষার (এসআইআর) নামে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে ১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ওই সমাবেশে নিজেদের শক্তি প্রদর্শনে কোমর কষে ঝাঁপিয়েছেন রাহুল গান্ধি-মল্লিকার্জুন খাড়গেরা। দেশের বিভিন্ন রাজ্য থেকে অন্তত ১০ লক্ষ কর্মী-সমর্থক জড়ো পরার মেগা পরিকল্পনা নিয়েছেন। সমাবেশের জন্য রামলীলা ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব।

মঙ্গলবার (২৭ আক্টোবর) দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রামলীলা ময়দান ব্যবহারের জন্য কংগ্রেসকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে। তবে রামলীলা ময়দান ব্যবহারের অনুমোদন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জমি কর্তৃপক্ষ। আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রবেশ ও প্রস্থান গেট, মঞ্চ, রামলীলা ময়দানের আশপাশের এলাকা এবং বসার জায়গা—সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন (হাই-ডেফিনিশন) ক্যামেরা স্থাপন করে। নজরদারি ব্যবস্থার মধ্যে অবশ্যই ভিডিও ধারণের সুবিধা, অন্তত পাঁচটি স্ক্রিনযুক্ত মনিটরিং সিস্টেম এবং একটি আলাদা সিসিটিভি কন্ট্রোল রুম থাকতে হবে।’পাশাপাশি আয়োজকদের পর্যাপ্ত জলের ট্যাঙ্কার ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে। যার মধ্যে মহিলাদের জন্য আলাদা সুবিধা থাকতে হবে। এছাড়া, সমাবেশ শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। স্বেচ্ছাসেবকদের একই ধরনের পোশাক পরতে হবে অথবা অভিন্ন ব্যাজ বহন করতে হবে, যাতে তাদের সহজে শনাক্ত করা যায়।’দিল্লি পুলিশের ওই আধিকারিকের কথায়, ‘রামলীলা ময়দানে সমাবেশ করতে দেওয়ার অনাপত্তি পত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সভা শেষ করতে হবে এবং এরপর অংশগ্রহণকারীদের স্থান ত্যাগ করতে হবে। কোনও অবস্থাতেই এই কর্মসূচি দীর্ঘায়িত করা যাবে না। সমস্ত বাস, গাড়ি, টেম্পো এবং অন্যান্য যানবাহন ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানেই পার্ক করতে হবে। রামলীলা ময়দান ছাড়া অন্য কোনো গন্তব্যের দিকে মিছিল নিয়ে যাওয়া যাবে না।’

 

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা