এই মুহূর্তে

কলকাতা বিশ্ববিদ্যালয়ে একইদিনে দু’বার সারপ্রাইজ ভিজিট রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি: একইদিনে দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার প্রথম অর্ধ্বে তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) উপাচার্য (Vice Chancellor) ও রেজিস্ট্রার (Registrar) অফিসে পৌঁছননি।

সোমবার বেলা ১১:১৪ মিনিট নাগাদ আচমকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হাজির হন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। হঠাৎ ক্যাম্পাসে রাজ্যপালের আগমন ঘিরে হইচই পড়ে যায়। তবে কী কারণে রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে আগমন, তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি। এদিন বেলা ৩টে নাগাদ আবার সারপ্রাইজ ভিজিটে যান রাজ্যের সাংবিধানিক প্রধান।

কেন আচমকা বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন রাজ্যপাল? ওয়াকিবহাল মহল মনে করছে, মূলত বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্কৃতি দেখার জন্য এদিন সারপ্রাইজ ভিজিট করেন আচার্য। রাজ্যপাল এদিন প্রথম বিশ্ববিদ্যালয়ে যান ১১টা ১৪ মিনিট নাগাদ। তখন রেজিস্ট্রার বা উপাচার্য কেউই ক্যাম্পাসে আসেননি। কিছুক্ষণ পর তিনি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন তিনি। কয়েক ঘন্টা পর রাজ্যপাল আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন। বেলা ৩টে নাগাদ তিনি আবার বিশ্ববিদ্যালয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ছাত্র সংগঠন এআইডিএসও রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখায় এদিন। জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবিতে তারা বিক্ষোভ দেখায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিরাপদে শহরে ফিরলেন মদিনায় আটকে থাকা ফিরহাদের স্ত্রী-মেয়ে-নাতনি

শনিবার থেকে আবহাওয়ার ভোল বদল, রবি থেকে বুধে বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি

কলকাতায় দোল উদযাপনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

‘নব্য’ নয়, রাহুলের ওপরেই ভরসা রাখলেন মোদি -অমিত শাহরা

”সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে দাগ লাগতে দেব না”, ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতার

রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর, ছুটির তালিকা কত দীর্ঘ?জানুন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ