বাংলাদেশে তিন মাসে ৪২ লক্ষ ভিডিও সরিয়ে নিয়েছে TikTok

৯৫ শতাংশ ভিডিও ব্যবহারকারীরা দেখার আগেই সরিয়ে ফেলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে টিকটক। যদিও অশালীনতা ও সরকার বিরোধী প্রচার ছড়ানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটির বিরুদ্ধে। সেই অভিযোগের মান্যতা দিয়েছে চিনের মালিকাধীন সামাজিক যোগাযোমাধ্যমটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নীতি লঙ্ঘনের দায়ে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে বাংলাদেশে আপলোড হওয়া ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে।

নিরাপত্তার দোহাই পেড়ে ভারত সহ বিশ্বের একাধিক দেশ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে নিষিদ্ধ করেছে। যদিও সেই পথে হাঁটেনি বাংলাদেশের তথ্য-প্রযুক্তি মন্ত্রক। কিন্তু গত কয়েক মাস ধরেই অভিযোগ উঠেছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটিতে অশালীনতা ছড়ানো হচ্ছে। সস্তায় জনপ্রিয় হতে অশালীন নাচ, কথাবার্তা মোবাইল বন্দি করে আপলোড করা হচ্ছে। যার ফলে তরুণ ও যুব প্রজন্ম শুধু বিপথে পরিচালিত হচ্ছে।

টিকটকের কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্টের প্রতিবেদনে ওই অভিযোগের সত্যতা উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ থেকে আপলোড হওয়া ৯৫ শতাংশ ভিডিও ব্যবহারকারীরা দেখার আগেই সরিয়ে ফেলা হয়েছে। তাছাড়া ৯৬ দশমিক ৮ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার