শাহ উবাচ টেনেই অনুব্রত’র পাশে দাঁড়ালেন ববি

বিচারাধীন বিষয় বলে কেষ্ট ইস্যুতে চুপ করে ছিল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগে তিনি বলেছিলেন, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। রবিবার বীরভূমের সভা থেকে ফের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম।

বিচারাধীন বিষয় বলে কেষ্ট ইস্যুতে চুপ করে ছিল তৃণমূল। সবুজ শিবিরের বক্তব্য ছিল, কেউ অন্যায় করলে তাঁর পাশে থাকবে না দল। তবে অমিত শাহের সভার জবাবি সভা থেকে এদিন ববি ফের দাঁড়ালেন অনুব্রত’র পাশে। বললেন, নেতাকে গরুপাচার কাণ্ডে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গরু ও কায়লা পাচার মামলায় বিচারাধীন বন্দি কেষ্ট।

ফিরহাদ বলেন, গরুপাচার হয় উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে। সেই টাকা যায় উত্তরপ্রদেশ প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। কটাক্ষ করে বলেন, ‘বিএসএফের রক্ষাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রক’। তাঁর নিশানায় ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও। বলেন, ইডি-সিবিআইকে দিয়ে বিজেপি বিরোধীদের হেনস্তা করা হচ্ছে।

উল্লেখ্য, কেন্দ্রের মসনদে বসার আগে ইউপিএ আমলে গ্রেফতার হয়েছিলেন অমিত শাহ। তখন তাঁর বক্তব্য ছিল, ‘উদ্দেশ্যপ্রণোদিত’। সেই ঘটনা টেনে এনেই ববি এদিন বলেন, ওঁর বেলায় উদ্দেশ্যপ্রণোদিত হলে ‘আমাদের বেলায় কেন তা নয়?’   

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎ। তাই তিনি আগের মতো এখনও টিনের চালার বাড়িতে থাকেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, , দলের দায়িত্ব এবার নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে পুরানোরা ধীরে ধীরে সরে যাবে। কারণ, তরুণ প্রজন্মই ভবিষ্যৎ।  

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে