Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL: রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে গুজরাটকে হারাল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালস ৩ উইকেটে গুজরাটকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সমর্থ হল। প্রথমে ব্যাট করে ১৭৮ রানের  টার্গেট রাজস্থানকে দেয় গুজরাাট। ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। রাজস্থানের হয়ে ২৬ বলে ৫৬ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন হেটমেয়ার।

চলতি আইপিএল-এ রবিবার দ্বিতীয় ম্যাচটা ছিল হাইভোল্টেজ একটা ম্যাচ। কেননা এই ম্যাচে মাঠে নামার আগে লিগ টেবিলে এক ও তিন নম্বরে। একদলের কাছে যেমন ছিল প্রথম স্থান ধরে রাখা তেমনি আর এক দলের কাছে ছিল প্রথম স্থানে উঠে আসা। কাজেই গুজরাটের সঙ্গে সঞ্জুর দলের লড়াই যে শেয়ানে শেয়ানে হবে এটাই ছিল স্বাভাবিক। হলও ঠিক তাই।

প্রথমে ব্যাট করে ৭ উইকটের বিনময়ে ১৭৮ রানের টার্গেট রাজস্থান দেয় গুজরাটকে। তবে রবিবার যেন আগের ম্যাচেগুলির মতো জ্বলে উঠতে পারলেন না চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল। তাঁর ব্যাট থেকে এল মাত্র ৪৫টি রান। এই মুহূর্তে গুজরাট দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভই তিনি। কাজেই শুভমন আউট হওয়া মানে রানের পাহাড়ে ওঠা কার্যত শেষ হয়ে গেল গুজরাটের। কেননা হার্দিক, ঋদ্ধিমানরা ব্যাট হাতে একদম অফ ফর্মে।

রবিবারও ফের ব্যর্থ দলনেতা হার্দিক। তাঁকে দেখে এখন অনেক গুজরাট সমর্থকই বলতে থাকেন হার্দিক বর্তমানে অতীতের ছায়া মাত্র। রাজস্থানের বিপক্ষে হার্দিকের সংগ্রহ মাত্র ২৮ রান। একই তালিকায় থাকলেন তরুণ সুধাশরণও। ফলে দায়িত্ব বর্তাল অভিজ্ঞ ডেভিড মিলারের ওপর।

মিলার করেন ৪৬ রান। ৩০ বল খেলে ৩টে চার ও দুটি ছয় এল মিলারের ব্যাট থেকে। শেষ বেলায় মনোহর করলেন ২৭ রান। তার ফলেই ১৫০ রানের গণ্ডি টপকাতে পারলেন হার্দিকরা।

উল্লেখ্য, দলে বোল্ট, চাহাল, অশ্বিনদের মতো বোলাররা আছেন সেই দল যে বিপক্ষের ব্যাটারদের ক্রিজে দাপট দেখাতে দেবেন না এটাই স্বাভাবিক। কিন্তু রবিবার রাজস্থানের হয়ে কোনও বোলারই দুটির বেশি উইকেট পেলেন না।

হার্দিকদের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই ছন্দপতন ঘটল রাজস্থানের। ছন্দে থাকা ম্যাচ উইনার ব্যাটার জস বাটলারকে শূণ্য রানে সাজঘরের পখ দেখান ভারতীয় দলের পেস বোলিং-এর বর্তমানের সেরা ট্রামকার্ড মহম্মদ সামি। বাটলারের মতো এক রান করেই প্যাভেলিয়নের পথ ধরলেন যশস্বীও।তাঁকে ফেরান হার্দিক। ফলে শুরুতেই বে-লাইন রাজস্থান এক্সপ্রেস।

এই অবস্থায় দলকে টেনে তুলতে লাগলেন দেবদূত ও দলনেতা সঞ্জু। হলে কি হবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে দেবদূতকে ২৬ রানের মাথায় থামিয়ে দেন রশিদ খান। এরপর সঞ্জুর সঙ্গে জুটি বাঁধতে ক্রিজে আসেন পরাগ। না স্থায়ী হলেন না তিনিও। ৫ রান করেই তাঁকে ফিরতে হল রশিদের বলে।দলের রান তখন ১০০-রও গণ্ডি পার হয়নি। পরে গিয়ে্ছে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।

কঠিন অবস্থায় সঞ্জুকে সাপোর্ট করতে ব্যাট হাতে ক্রিজে আসেন হেটমার। এঁদের দুজনের কাঁধেই ভর করে শতরান পূর্ণ করে গুজরাট। তারপর ব্যক্তিগত ৬০ রানের মাথায় নূর আহমেদের বলে সঞ্জু প্যাভেলিয়নে ফেরেন। সেইসময় দলকে ক্রমশ টেনে নিয়ে যেতে থাকেন হেটমার।তারপর তো বাকিটা ইতিহাস। শেষ পর্যন্ত হেটমেয়ার ঝড়ে নতজানু হয়ে ম্যাচ হারল হার্দিকের দল।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত