জেনে নিন, টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালের আগে এগিয়ে রয়েছে কারা

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই মরুশহরে হবে মহারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই মরুশহরে হবে মহারণ। টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কুড়ি-বিশের নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেটমহল। এর আগে ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এই দু’দল। সেবার মেলবোর্নের কিউয়িদের চূর্ণ করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। তাই এবার তার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানির কাছে।

তবে মেগা ফাইলানের লড়াইয়ের আগে এগিয়ে রয়েছেন কারা? অ্যারন ফিঞ্চের অজিরা, নাকি উইলিয়ামসনের ব্ল্যাকক্যাপসরা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। পাকিস্তানের কাছে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে বাকি সহকটি ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছিল কিউয়িরা। এরপর অনবদ্য ফর্মে থাকা ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে পা রাখে বোল্ট, নিশাম, মিচেল, গাপ্টিলরা। জয়ের ধারা বজায় রেখে চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে রয়েছে তারা।

অন্যদিকে, পাঁচটি ওয়ান ডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি মতো আইসিসি-র বড় মাপের ট্রফিগুলি জয় করলেও, টি-২০ বিশ্বকাপ এখনও পর্যন্ত একবারও পায়নি অজিরা। এই একটি ট্রফিই স্যার ডন ব্যাডম্যানের দেশের অধরা থেকে গিয়েছে। তাই এবার আর সুযোগ হাতছাড়া করতে রাজি নন ম্যাক্সওয়েল, ওয়ার্নার, স্টোইনিসরা। এর আগে ২০১০ সালে ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ফলে রবিবারের সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর তারা।

টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ১৪বার মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এর মধ্যে অজিরা জিতেছে মোট ৯ বার আর কিউয়িরা ৫ বার জয়ের মুখ দেখেছে। তাই বলতে গেলে খানিকটা পাল্লা ভারী রয়েছে ফিঞ্চদেরই। তবে এই ফাইনালের লড়াই পুরোপুরি আলাদা। মাঠে কারা বাজিমাত করবে বলবে সময়ই।   

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে