রোনাল্ডোকে শাস্তির দাবি সৌদির আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ম্যাচ চলাকালীন অশালীন অঙ্গিভঙ্গি ও অখেলোয়াড়সুলভ আচরণ-এর জন্য শাস্তির আশঙ্কা ছিলই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মাঠে এইরকম আচরণের জন্য হলুদ কার্ড দেখলেও তাঁর এত লঘু শাস্তি মেনে নিতে পারছিলেন না অনেকেই।

সূত্রের খবর, আল নাসের-এর পর্তুগিজ তারকা যে এত তাড়াতাড়ি এই ঘটনা থেকে মুক্তি পাবেন না বলেই মনে করছেন অনেকেই। কেননা রোনাল্ডোর বিরুদ্ধে এবার সরব হয়েছেন সৌদি আরবের শীর্ষ আইনজীবী নউফ বিনতে আহমেদ। তিনি দাবি করেছেন, সিআর সেভেন সৌদির নিয়ম ভঙ্গ করেছেন। তার অপরাধে পর্তুগিজ তারকাকে কঠিন শাস্তি দেওয়ার দাবিও তুলেছেন তিনি। নউফ মনে করেন, রোনাল্ডো সৌদির নাগরিক নন, তা সত্ত্বেও তিনি যে ধরনের অপরাধ করেছেন তাতে তাঁকে গ্রেফতার করা উচিত।

আরও জানতে পড়ুন : ৩৩ বছর পর লিগ জয়ের হাতছানি নাপোলির সামনে

উল্লেখ্য, আল হিলালের বিপক্ষের ম্যাচে রোনাল্ডো রেসলিং স্টাইলে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে ফাউল করেন। যা ফুটবলের আইনের বিরুদ্ধে। তাই পর্তুগিজ তারকাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। এবং সেই ম্যাচে পরাজয়ের পর গ্যালারি থেকে রোনাল্ডোর উদ্দেশে দর্শকাসন থেকে মেসি মেসি স্লোগান তোলেন বেশ কিছু দর্শক, যা শুনে তাঁদের উদ্দেশে বিশ্রি অঙ্গভঙ্গি করেন সিআর সেভেন।

রোনাল্ডোর এই অঙ্গভঙ্গির ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন ওই মহিলা আইনজীবী। তাতে তিনি লেখেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শাস্তির আওতায় আনা উচিত। পর্তুগিজ তারকা সৌদির জনগণের শালিনতা ভঙ্গ করেছেন। এটা সৌদির সংবিধনা অনুযায়ী ফৌজদারি মামলার আওতায় পডে। এবং সে নিজে এই বিষয়ে উদ্যোগী হচ্ছেন বলেও জানালেন নউফ।

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?