কালিয়াগঞ্জে প্যান্ট-হেলমেট খুলে পুলিশকর্মীদের বেধড়ক মার, আশেপাশের বাড়িতে লুঠ

একদল পুলিশকর্মী প্রাণ বাঁচাতে বেঞ্চের নিচে লুকিয়ে আছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ ছিল, কালিয়াগঞ্জে (KALIAGANJ) বিক্ষোভকারীদের মধ্যে ঢুকেছে কেএলও জঙ্গি। হামলার পরিকল্পনা না কি ছিল, বিচ্ছিন্নতাবাদী নেতা জীবন সিংহের। তৃণমূলের অভিযোগ, বিজেপির উস্কানিতেই মডেল থানায় হামলা হয়েছে। ভাইরাল হল পুলিশের ওপর হামলার নৃশংস ছবি।

ভাইরাল ভিডিও’তে দেখা যাচ্ছে, মাটিতে পড়ে রয়েছেন পুলিশকর্মীরা। বিক্ষোভকারীরা তাঁকে লাঠি দিয়ে মারছে। ক্রমাগত চলছে লাথি ও ঘুষি। হাত জড়ো করলেও রক্ষা পাননি পুলিশ কর্মীরা। অন্য ভিডিওতে দেখা গিয়েছে, একটি ঘরে বন্ধ করে একদল পুলিশকর্মীকে বেধড়ক মারা হচ্ছে।  আর নৃশংস ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে। আরও একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে একদল পুলিশকর্মী প্রাণ বাঁচাতে বেঞ্চের নিচে লুকিয়ে আছেন। 

এলাকা থেকে উদ্ধার হয়েছে, ধারালো অস্ত্র। উদ্ধার হয়েছে পুলিশের ভাঙা হেলমেট,প্যান্ট,জুতো। গত মঙ্গলবারের সেই ঘটনায় এলাকা আতঙ্কিত। জানা গিয়েছে, প্রাণ বাঁচাতে পুলিশকর্মীরা আশেপাশের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের পায়ের ছাপ দেখে তবুও বিক্ষোভকারীরা সেখানেও পৌঁছায়। বাড়ির দেওয়াল ভেঙে বাড়িতে ঢুকে পুলিশদের বেঢড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, যে বাড়িতে পুলিশকর্মীরা আশ্রয় নিয়েছিলেন সেই বাড়িতেও চালানো হয় লুঠপাট, বিক্ষোভকারীরা হাতিয়ে নেয় টাকা, গয়না। হামলা চালানো হয় আশেপাশের দোকানেও। সারাদিনে আহত প্রায় ৪০ জন পুলিশ। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পরিস্থিতি উত্তপ্ত। এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ৪,৬,৮ ও ১১ নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। চলছে রুট মার্চ। সভা, লাউড স্পিকার ব্যবহার ও জমায়েত না করার কথা বলা হচ্ছে। উল্লেখ্য, গতকালের ঘটনায় গ্রেফতার ৩৩ বিক্ষোভকারী।

উল্লেখ্য গতকাল পুলিশকে মারধর থেকে থানায় ঢুকে তাণ্ডব, পাথর- ইটবৃষ্টি, বোতল ছোঁড়া, আগুন লাগানো বা বোমাবাজি- বাদ ছিল না কিছুই। থানার সামনের নার্সারি, গাড়ি এবং ভেতরে থাকা সারি সারি মোটর সাইকেল ভস্মীভূত হয়ছে। পুড়েছে থানার গুরুত্বপূর্ণ নথি। ঘটনা সম্বন্ধে জানতে মুখ্যসচিব এবং ডিজির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ফোন করেছিলেন উত্তর দিনাজপুর প্রশাসনেও। নির্দেশ, কড়া পদক্ষেপ নিতে হবে। 

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে