LA LIGA -2023: ম্যাচ হরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  লা লিগায় কি করিম বেঞ্জেমার রিয়াল মাদ্রিদ কি পারবে খেতাব জয় করতে? ফুটবল বিশেষজ্ঞরা সেই আশা আর দেখছেন না। কারণ চির প্রতিদ্বন্দ্বী বার্সার থেকে তাদের পয়েন্টের ব্যবধান ১৪। এর আগে রিয়ালের একটা ক্ষীণ আশা ছিল জিরোনার বিরুদ্ধে ম্যাচ খেলার আগে। যদি ম্যাচটা রিয়াল জিততে পারত, তাহলে একবার মিরক্কেল হওয়ার আশায় হয়তো বসে থাকতেন রিয়াল কোচ-খেলোয়াড় এবং সমর্থক সকলেই। কিন্তু ম্যাচ হেরে ভিনিসিয়াস জুনিয়রদের সেই আশাটাও শেষ হয়ে গেল চিরতরে।

জিরোনার ঘরের মাঠে রিয়াল কার্যত হার মেনেছে আর্জেন্টিনার ফুটবলার কাস্তেয়ানোস-এর কাছে। তিনি একাই রিয়ালের জালে বল জড়িয়েছেন চার চারটি বার। ম্যাচ শেষে তাই রিয়াল কোচ আনচেলেত্তি বলেন, এই হারের জন্য আমরা ক্ষমা চাইছি। এই হারের ধাক্কা ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

প্রসঙ্গত, লা লিগায় খেতাব জয়ের দৌড়ে থাকার জন্য অবশ্যই জিরোনার বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়াই ছিল বেশ গুরুত্বপূর্ণ।  কিন্তু রিয়ালের সেই আশায় জল ঢেলে দিল জিরোনার ফুটবলাররা। মরশুম শুরু হওয়ার আগে রিয়ালকে যে ছন্দে দেখা গিয়েছিল, জিরোনা ম্যাচে তার সিকিভাগটুকুও দেখতে পাননি সমর্থকরা।

আরও জানতে পড়ুন: দীর্ঘ ৬৯ বছর পর সামনে এল ফুটবলের অ্যাশেজ

কেন এমনভাবে ব্যর্থ হতে রিয়ালকে? তার উত্তরে রিয়াল কোচ বলেন, আগের ম্যাচে যে আগ্রাসী ভূমিকা আমরা নিয়েছিলাম, তার এক শতাংশও আমরা জিরোনার বিরুদ্ধে খেলতে পারিনি। এবং বল আমাদের সীমানায় বেশ কিছু ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। সেই সুযোগেই ওরা গোল করে জিতে নিল।

এপরই রিয়াল সমর্থকদের কাছে এই ম্যাচে হারের জন্য ক্ষমা চান রিয়াল কোচ। তিনি বলেন আমি জানি আপনারা ভেঙে পড়েছেন। এটাই স্বাভাবিক। সামনে কোপা দের-রের ম্যাচ রয়েছে আমাদের ওপর ভরসা রাখুন। আশাকরি সাফল্য এনে দিতে পারবো।

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মায়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলেছে ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ