মুখ্যমন্ত্রীর পাড়াতেই আবারও চালু হচ্ছে ‘জনতার দরবার’

মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে চান? তাহলে প্রতি রবিবার কালিঘাটে মিলন সঙ্ঘ ক্লাবে চলে এসে অভিযোগ জানান। প্রতিকার পাবেন আপনার সমস্যা থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডকালে যা বন্ধ হয়ে গিয়েছিল সেটাই আবার চালু হচ্ছে আগামী রবিবার থেকে। কালিঘাটে(Kalighat) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়ির কাছেই রয়েছে মিলনসঙ্ঘ ক্লাব(Milan Sangha Club)। আগামী রবিবার থেকে সেখানেই আবারও চালু হচ্ছে ‘জনতার দরবার’(Janatar Darbar)। কোভিডকালের আগেই জনতার অভাব অভিযোগের কথা জানাবার জন্য এই পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু কোভিডের জেরে সেই পরিষেবা বন্ধ রাখা হয়। দীর্ঘ ৩ বছর বাদে আবারও সেই পরিষেবা চালু করে দেওয়া হচ্ছে। সেই ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত না থাকলেও সেখানে থাকবেন তৃণমূলের(TMC) শীর্ষ নেতাদের কেউ না কেউ এবং সরকারি প্রশাসনিক আধিকারিকেরা। প্রতি রবিবার রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসবে এই দরবার। সেখানে বাংলার(Bengal) বাসিন্দা যে কেউ যে কোনও বিষয় নিয়ে তাঁর অভাব – অভিযোগের কথা জানাতে পারবেন।

আরও পড়ুন RSS কর্মী রাস্তায় ল্যাম্পপোস্ট চাইলেন অভিষেকের কাছে

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জনতার দরবার শুরু হয়েছিল। কিন্তু কোভিড পর্বে তা বন্ধ হয়ে যায়। গতকাল অর্থাৎ রবিবার থেকে তা ফের চালু করে দেওয়া হয়েছে। তবে আগামী রবিবার থেকে সেখানে আমজনতার অভাব অভিযোগ শোনা ও গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টির তত্তাবধানে থাকছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। প্রশাসনের আধিকারিকরাও এখানে থাকবেন। কোনও সমস্যা থাকলে তার দ্রুত নিরসন করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়াই জনতার দরবারের মূল লক্ষ্য। এখানে সব থেকে বড় যে সুবিধা পাওয়া যাবে তা হল মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি সমস্যা বা অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া যাবে। মুখ্যমন্ত্রী সেই সব খতিয়ে দেখে যে রকম নির্দেশ দেবেন সেই রকম পদক্ষেপ করা হবে প্রশাসনের পক্ষ থেকে। এই পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তথা দলের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গের মানুষের। এখানে কোনও রাজনৈতিক দলের বিষয় নেই। ফলে মুখ্যমন্ত্রীর কাছে যে কেউ এখানে এসে তাঁর সমস্যা ও মতামত জানাতে পারবেন। মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হবে। কোনও চিঠিপত্র দিতে চাইলেও তা জমা করা যাবে।’

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি