Loading live market data...
Loading active stocks...
Connecting...

জানেন কী, মন্নত কিনেও তা সাজিয়ে তোলার জন্য যথেষ্ট টাকা ছিল না শাহরুখের কাছে

আমরা আমাদের বিবাহিত জীবনের প্রায় ২৩-২৪ বছর কাটিয়ে ফেলার পরও বুঝতে পারিনি যে গৌরীর মধ্যে একটি অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সুখী দম্পতি শাহরুখ খান এবং গৌরী খান। দেশের আইকনিক সেলিব্রিটি জুটি হিসেবেও তাঁরা পরিচিত। সোমবার রাতে শাহরুখ মুম্বইতে তাঁর স্ত্রী গৌরী খানের ‘কফি টেবিল বই মাই লাইফ ইন ডিজাইন’ বই লঞ্চ করলেন। লঞ্চ ইভেন্টে, মিডিয়ার সঙ্গে কথোপকথনে তারকা দম্পতি একাধিক অজানা তথ্য শেয়ার করেন। পেশায় গৌরী খান একজন ইন্টেইওর ডিজাইনার। লঞ্চ ইভেন্টে গৌরী খানের ডিজাইনিং উদ্যোগের পিছনের গল্পটিও প্রকাশ করেছে। তাঁদের জীবনের প্রথম দিনগুলি কীভাবে কেটেছিল সবটাই ব্যক্ত করলেন অভিনেতা। সেই সময়ে তাঁরা স্বপ্নের বাংলো মন্নত কিনেছিলেন ঠিকই, কিন্তু বাংলো সজ্জিত করার জন্য যথেষ্ট অর্থ ছিল না তাঁদের কাছে।

প্রথমে তাঁরা একজন ডিজাইনারের সঙ্গে একটি মিটিং সেট করলেও সেই ডিজাইনারের ফি তাঁদের বাজেটের বাইরে ছিল। আর তখন কোনও উপায় না পেয়ে, শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী নিজেরাই বাড়িটি ডিজাইন করার উদ্যোগ নেন। শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, “সেই সময় আমাদের কাছে খুব বেশি টাকা ছিল না, কিছু টাকা জোগাড় করার সঞ্চিত রাখার সঙ্গে সঙ্গে আমরা একটি বাংলো কেনার প্রস্তুতি নিই। কিন্তু বাংলো কিনলেও তার পুনর্নির্মাণ করার প্রয়োজন ছিল। আমার একমাসের আয়ে তা কোনোভাবেই সম্ভব ছিলনা। মন্নত এভাবেই শুরু হয়। তাই বছরের পর বছর আমরা যত টাকা আয়ের মাধ্যমে বাড়ির জন্য ছোট ছোট জিনিস কিনতে থাকি। আমরা বাড়িতে যা কিছু কিনি তা সবটাই ডিজাইন করতে চলে গিয়েছিল।”

মিডিয়াকে সম্বোধন করে, শাহরুখ আরও বলেন, “স্বপ্নকে কখনই হারাবেন না। আমরা আমাদের বিবাহিত জীবনের প্রায় ২৩-২৪ বছর কাটিয়ে ফেলার পরও বুঝতে পারিনি যে গৌরীর মধ্যে একটি অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে৷ এই বইটিতে সেই সমস্ত কিছু লেখা রয়েছে৷ সমস্ত যুবকদের কাছে একটাই কথা, স্বপ্নপূরণ আপনি যে কোনও বয়সে শুরু করতে পারেন।” অভিনেতার স্ত্রী গৌরী “চল্লিশের দশকের মাঝামাঝি” তাঁর তার কেরিয়ার শুরু করেছিলেন। এদিন শাহরুখ ও গৌরী খান একসঙ্গে বইটি উন্মোচন করেন। দম্পতি, এদিন কালো পোশাকে যুগলবন্দি হন, বই হাতে নিয়ে পোজ দেন। মাই লাইফ ইন ডিজাইনে শাহরুখ এবং তাঁদের তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান এবং আবরাম খানের একচেটিয়া ছবিসহ একজন ডিজাইনার হিসাবে গৌরী খানের যাত্রার বিবরণ রয়েছে। বইটিতে মান্নতের বাড়ির অদেখা ছবিও রয়েছে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?