IPL-2023: লখনউ-এর কাছে শেষ ম্যাচে ১ রানে হার নাইটদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ শনিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। লিগের শেষ ম্যাচে মাত্র ১ রানে হারল নীতিশ রানার দল। ম্যাচ জিতে প্লে-অফে জায়গা পাকা করে নিল ক্রুণাল পাণ্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস।

শনিবার লখনউ-এর বিরুদ্ধে চলতি গ্রুপ লিগের শেষ ম্যাচটা নাইটদের কাছে প্লে-অফে যাওয়ার একটা শেষ সুযোগ ছিল। ম্যাচটা যদি নাইটরা বড় ব্যবধানে হারাতে পারত এবং আগামীকাল আরসিবি ও মুম্বইকে হারতে হত, তবেই সুযোগ মিলত। অঙ্কটা অনেকটা কঠিন। তবুও বিকেল গড়াতেই গোটা বটতলাজুড়ে চোখে পড়েছিল নাইট ভক্তদের উল্লাস। তাঁরা আশা করেছিলেন ম্যাচে জয় নিয়েই হয়তো বাড়ি ফিরতে পারবেন। না, তা আর হল না। হবে কি করে। যে ম্যাচে জ্বলে ওঠার দরকার সেই ম্যাচেই তো নাইটদের প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হন। একা রিঙ্কু আর কত টানবেন দলকে। তাঁর তো একটা সীমা আছে।

যাই হউক ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফে যাওয়ার চিন্তা তাদের ছিল না। কাজেই অনেকটা ফ্রি মুডেই খেলতে নামে ক্রুণাল পাণ্ডিয়ারা। কিন্তু শুরুটা তাঁদেরও ভালো হয়নি। কুইন্টিন ডি কক , ম্যানকেড, বাদনি এবং সব শেষে নিকোলাস পুরাণ যদি অর্ধ্বশতরানটা না করতে পারতেন, তাহলে আজকে হয়তো নাইটরা ম্যাচটা জিতেও যেতে পারত। তবুও নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানের টার্গেট নাইটদের সামনে দিয়েছিল লখনউ।

লখনউ-এর মতো নাইটদের ব্যাটিং-এর শুরুতেই ধ্বস নামেনি। জেসন বয়, ভেঙ্কটেশ আইয়াররা ঠিকঠাকই ব্যাটিং শুরু করেছিলেন, তবে তা দীর্ঘায়িত হয়নি বেশিক্ষণ। জেসন ৪৫ এবং ভেঙ্কটেশ ২৪ রানে ফিরে যেতেই যেন নাইটদের ব্যাটিং লাইন আপে ধ্বস নামে। সেই তালিকায় রয়েছেন নীতিশ রানা থেকে শুরু করে গুরবাজ, আন্দ্রে রাসেলরা।

তবুও রিঙ্কুর ওপর একটা আশা ছিল নাইট সাপোর্টারদের। কিন্তু দুঃখের বিষয় রিঙ্কু একাই লড়াই করলেন। এই অবস্থাতেও নিজের হাফ সেঞ্চুরিটাও পূর্ণ করে ফেলেন তিনি। অপরাজিত থাকলেন ৬৭ রানে। রিঙ্কু বাদে বাকিরা আয়ারাম আর গয়ারাম হলে আর যাই হোক ম্যাচ জেতা যায় না। যদি কেউ আর ২ রান করে যেতেন তবেই ম্যাচ পকেটে পুড়ে নিত নাইটরা। কিন্তু তা হল না। ১৭৫ রানে এসে থেমে গেলেন নাইটরা। তাই ব্যর্থ মনোরথেই শনিবার চলতি আইপিএল-এ লখনউ-এর কাছে পরাজয় মেনে  কার্যত বিদায় নিল নাইটরা।

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী