কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে জগন্নাথদেবের স্নানযাত্রা। আর সেই উৎসবকে ঘিরেই নিজের দীর্ঘদিনের শখকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হয়েছেন কল্যাণীর বাসিন্দা পরিমল বাড়ৈ। পেশায় তিনি কাঠমিস্ত্রি। নিম কাঠ দিয়ে তিনি তৈরি করছেন জগন্নাথদেবের একটি মূর্তি, যা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

পরিমলবাবু জানিয়েছেন, পেশাগত জীবনে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তিনি কাঠের বিভিন্ন আসবাবপত্র ও নানান ধরনের কাঠের কাজ করে আসছেন। তবে এর আগে কখনও দেবমূর্তি নির্মাণের কাজে হাত দেননি। কিন্তু এবছর জগন্নাথদেবের স্নানযাত্রাকে সামনে রেখে সম্পূর্ণ নিজের আগ্রহ ও শখের বশেই তিনি এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন-স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

কাঠের কাজে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও দেবমূর্তি নির্মাণের ক্ষেত্রে এটি তাঁর প্রথম বড় প্রয়াস। অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে নিম কাঠের উপর খোদাই করে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন জগন্নাথদেবের রূপ। বর্তমানে মূর্তি তৈরির কাজ অনেকটাই সম্পন্ন হলেও এখনও বেশ কিছু সূক্ষ্ম কাজ বাকি রয়েছে। পরিমলবাবুর দাবি, মূর্তিটি সম্পূর্ণ করতে আরও অন্তত দশ দিন সময় লাগবে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, একজন সাধারণ কাঠমিস্ত্রির হাত ধরে এমন একটি ধর্মীয় শিল্পকর্মের সৃষ্টি সত্যিই প্রশংসনীয়। পরিমল বাড়ৈ জানান, মূর্তিটি সম্পূর্ণ হওয়ার পর আপাতত তিনি নিজের কাছেই সংরক্ষণ করে রাখতে চান। কারণ এটি তাঁর প্রথম নির্মিত দেবমূর্তি এবং এর সঙ্গে আবেগও জড়িয়ে রয়েছে। তবে ভবিষ্যতে যদি কোনও ভক্ত বা সংগ্রাহক এই মূর্তিটি নিতে আগ্রহ প্রকাশ করেন, তাহলে বিষয়টি তিনি বিবেচনা করবেন। সেই ক্ষেত্রে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী