দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ণবৈষম্যের স্বীকার হচ্ছেন বলে ক্ষোভ ভিনিশিয়াসের

নিজস্ব প্রতিনিধি:  ভিনিশিয়াস জুনিয়র। ব্রাজিলের এই কৃষ্ণাঙ্গ তারকা ফুটবলারটি এবার গুরুতর অভিযোগ আনলেন লা-লিগার ম্যাচ নিয়ে। ভিনিশিয়াস অভিযোগ করেন, তিনি নাকি বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন।

উল্লেখ্য, গত রবিবার লা-লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল ভ্যালেন্সিয়া। সেই ম্যাচে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা তাঁকে বার বার বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। যার ফলেই তিনি উত্তেজিত হয়ে পড়েন, এবং শেষ পর্যন্ত লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র ক্ষোভপ্রকাশ করেন ভিনিসিয়াস। সেখানে ব্রাজিলিয়ান তারকাটি লেখেন, রোনাল্ডো, মেসিদের লিগ এখন বর্ণবাদীদের দখলে চলে গিয়েছে। যা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়। এবং এই ঘটনা এইবারই প্রথম নয়, এর আগেও আরও দুবার এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটেছে লা-লিগায়। ফরাসি ফুটবল ফেডারেশন কোনও পদক্ষেপ না নেওয়ায় অত্যন্ত দুঃখিত হয়েছেন ভিনিসিয়াস।

এমনকি এই বিষয়ে কড়া মনোভাব দেখান ম্যাচের রেফারি। তিনি ম্যাচ বন্ধ থাকার সময় গ্যালারিতে উপস্থিত ভ্যালেন্সিয়ার দর্শকদের উদ্দেশে বলেন, এরপর যদি কেউ কোনও বর্ণবৈষম্য মন্তব্য করেন তাহলে এই ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য থাকবো।

আরও জানতে পড়ুন: ভারতীয় ক্রিকেটে নতুন কিট স্পনসর হল অ্যাডিডাস

ভিনিশিয়াসের প্রতি এই নক্ক্যারজনক ঘটনার বিবরণ দিতে গিয়ে রিয়াল গোলক্ষক কুর্তোয়া বলেন, ম্যাচ শুরুর আগেই ভিনিশিয়াসকে লক্ষ্য করে বেশ কিছু দর্শক বর্ণবৈষম্যমূলক মন্তব্য করছিলেন। ভ্যালেন্সিয়ার মাঠ যে বর্ণবাদীদের দখলে ছিল তা স্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের কোচও।

প্রসঙ্গত, লা লিগার এই ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার হয়ে ৩৩ মিনিটে জয়সূচক গোলটি করেন দিয়াগো লোপাজ।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ