নভেম্বর মাসের মধ্যেই প্রত্যাহার হবে আফস্পা, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

জঙ্গি কার্যকলাপ রোধে ১৯৯০ সালের নভেম্বর মাসে রাজ্যে চালু হয় আফস্পা।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই আফস্পা মুক্ত হচ্ছে অসম। রাজ্যের আটটি জেলা ও কাছাড়ের একটি মহকুমা থেকে আফস্পা তুলে নেওয়া হবে বলে সোমবার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, ‘গত দু বছরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। তাই বিশেষ সেনা আইন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অশান্ত এলাকার তকমামুক্ত হচ্ছে অসম।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘অসম পুলিশের প্রশিক্ষণের জন্য প্রাক্তন সেনা আধিকারিক ও জওয়ানদের কাজে লাগানো হবে।’

১৯৯০ সালে আলফা-সহ একাধিক জঙ্গি সংগঠনের উপদ্রব রুখতে অসম-সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যে আফস্পা চালু করে কেন্দ্রীয় সরকার। ওই আইন অনুযায়ী, সেনাকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়। জঙ্গি সন্দেহে যে কোনও ব্যাক্তিকে জেরা করা, গ্রেফতার করা ও বাড়িঘরে তল্লাশি চালানোর অধিকার দেওয়া হয়। যদিও ওই আইনের অপপ্রয়োগ করে সেনারা কার্যত অসম-মণিপুর, অরুণাচল প্রদেশে স্বেচ্ছাচার চালিয়েছে বলে অভিযোগ। মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরেই আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন।

গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে আফস্পা প্রত্যাহার করা হবে। ওই ঘোষণার পরে গত বছরের ২ এপ্রিল অসমের ২৪টি জেলা থেকে আফস্পা প্রত্যাহারের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ৯টি জেলা ও কাছাড়ের একটি মহকুমা বাদে বাকি ৬০ শতাংশ এলাকাকে অশান্ত এলাকার তালিকা থেকে বাদ দেওয়ায় কেন্দ্রকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।  

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের