সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তুচ্ছ পারিবারিক অশান্তি যে মুহূর্তের মধ্যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা কল্পনাও করতে পারেননি কেউ। তীব্র বিবাদের জেরে স্ত্রীকে নৃশংসভাবে খুন করেন স্বামী। রক্তাক্ত অবস্থায় মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে যায় চার শিশু। কেরলমের রাজধানী তিরুবনন্তপুরমের এই মর্মান্তিক ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে শোক, ক্ষোভ ও চাঞ্চল্য। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কেরলমের তিরুবনন্তপুরমের নালাঞ্চিরায়। অভিযুক্ত স্বামী সুরেশের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন হাসিনা(৩৬)। বুধবার ভোরে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে স্বামী- স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসার জেরেই রেগে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাসিনার গলায় আঘাত করে সুরেশ। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসিনার। ঘটনার সময় দম্পতির চার সন্তান বাড়িতেই ছিল। পরে তারা মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হত্যাকাণ্ড ঘটানোর পর নিজের গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তাকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোবাইল ফোনের অবস্থান ও অন্যান্য প্রযুক্তিগত সূত্র ব্যবহার করে অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। 

আরও পড়ুনঃ কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের পারিবারিক কলহই এই নৃশংস হত্যার নেপথ্যে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্য, প্রতিবেশী এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । একই সঙ্গে অভিযুক্তের দ্রুত গ্রেফতারির দাবিতে ক্ষোভও বাড়ছে স্থানীয়দের মধ্যে।  

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের