কর্ণাটক বিধানসভার স্পিকার হতে চলেছেন পাঁচবারের বিধায়ক ইউটি খাদের

মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্পিকার পদের জন্য নমিনেশন জমা দেন ইউটি খাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভার স্পিকারের পদে বসতে চলেছেন পাঁচ বারের বিধায়ক ইউটি খাদের (UT Khader)। কর্ণাটকের (Karnataka) ষোড়শ বিধানসভার স্পিকার পদের জন্য নমিনেশন জমা দিয়েছেন প্রাক্তন এই মন্ত্রী। কর্ণাটক বিধানসভায় সবচেয়ে কম বয়সী স্পিকার হতে চলেছেন কংগ্রেস নেতা খাদের।

মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্পিকার পদের জন্য নমিনেশন জমা দেন ইউটি খাদের। বুধুবার কংগ্রেস বিধায়কদলের বৈঠকে স্পিকার পদের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচন হবে। সাধারণত শাসকদলের মনোনীত প্রার্থী স্পিকার পদের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। অন্যদিকে স্পিকার পদে খাদের দায়িত্ব নিলে এই প্রথম কর্ণাটক কোনও মুসলিম স্পিকার পাবে। কংগ্রেস সূত্রে খবর, কর্ণাটক বিধানসভার স্পিকার পদের জন্য বর্ষীয়ান কংগ্রেস নেতা আরভি দেশপাণ্ডে (RV Deshpande) এবং এইচকে পাতিল (HK Patil) এর নাম নিয়ে চর্চা চলছিল। কিন্তু দুই কংগ্রেস নেতা ওই পদের জন্য রাজি হননি।

উল্লেখ্য খাদের গত বারের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময় ডেপুটি বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাবা ইউটি ফরিদের মৃত্যুর পরে ২০০৭ সালে প্রথম ম্যাঙ্গালুরু (তৎকালীন উল্লাল) কেন্দ্রে উপনির্বাচনে লড়েন তিনি। ফরিদ ওই আসন থেকে চারবারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বাবার মৃত্যুর পর থেকে খাদের ম্যাঙ্গালুরু কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে জিতেছেন।

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?