অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলো আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিজেদের দেশে আয়োজিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টানা দুটি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মেসিদের দেশ হারাল গুয়েতামালাকে। খেলার ফল ৩-০। এবং পর পর দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র আদায় করে নিল আর্জেন্টিনা।

গত মঙ্গলবার গুয়েতামালার বিরুদ্ধে ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায় নীল-সাদা জার্সির হয়ে প্রথম গোল করেন আলভো ভেলিঝ। উল্লেখ্য, ভেলিজ আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচেও গোল করেছিলেন। তবে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলের ব্যবধানেই।

বিরতি থেকে মাঠে ফিরেই গুয়েতামালার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন আর্জেন্টিনার যুব দলের ফুটবলাররা। এই অর্ধেই গুয়েতামালার খেলোয়াড় কার্লোস স্যান্টোস লাল কার্ড দেখেন। খেলার বয়স তখন ৫৮ মিনিট। তারপর দশে জনের গুয়েতামালার ওপর আরও আক্রমণের চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। তারই ফলস্বরূপ লুকা রোমেরো আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন।

আরও জানতে পড়ুন: গত মরশুমের অভিজ্ঞতা ভুলতে চান ঋতুরাজ

এরপর খেলা শেষ হওয়ার একদম অন্তিম লগ্নে এসে আর্জেন্টিনার হয়ে গুয়েতামালার জালে শেষ পেঁরেকটি পুঁতে দেন ম্যাক্সিমো পেরোন।

এই ম্যাচে শুধু গুয়েতামালাই ১০ জনে খেলেনি, ৮২ মিনিটে আর্জেন্টিনার খেলোয়াড় টমাস অ্যভালিসও লাল কার্ড দেখেন। ফলে দুই দলকেই খেলতে হয় ১০ জনে।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল ইন্দোনেশিয়া না হয়ে আর্জেন্টিনার মাটিতে করায় আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ পায় মেসিদের দেশ। কেননা এই বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। সেই দেশই মূল পর্বে খেলার সুযোগ পেয়ে টানা দুটি ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা