কালীঘাটে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা পৌঢ়ার, এক ঘন্টা ব্যাহত পরিষেবা

এই ঘটনার জেরে এক ঘন্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক পৌঢ়ার। বৃহস্পতিবার সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে এক ঘন্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা। অফিস টাইমে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন লাইনে বৃহস্পতিবার সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ এক ব্যক্তি ঝাঁপ দেন। ব্যস্ত সময়ে এমন ঘটনায় তড়িঘড়ি পাওয়ার ব্লক করে দেন মেট্রো আধিকারিকরা। এরপর লাইনে নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। মৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানান মেট্রো রেলের আধিকারিকরা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ।

অন্যদিকে ব্যস্ত সময়ে এই ঘটনায় প্রায় এক ঘন্টা ধরে মেট্রো চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন অফস যাত্রীরা। মেট্রোর এক কর্তা বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে আত্মহত্যার চেষ্টা করে এক পুরুষ ব্যক্তি। পাওয়ার ব্লক করে মৃতদেহ উদ্ধার করা হয়। যাত্রীদের কথা মাথায় রেখে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়। ১১টা ২০ মিনিট নাগাদ পুরো পরিষেবা স্বাভাবিক হয়।’

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?