৫৬ বছর বাদে আল-আকসা মসজিদের চুরি চাওয়া চাবি ফেরাল চোর

চুরি করা চাবি ফেরত দেওয়ার পরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রাক্তন ইজরায়েলি সেনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ পৃথিবীতে ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। ৫৬ বছর আগে বিশ্ববিখ্যাত আল আকসা মসজিদের গেট থেকে একটি চাবি চুরি করেছিলেন ইয়ার বারাক নামে এক ইজরায়েলি সেনা। অনেক খোঁজ চালিয়েও ওই চাবির খোঁজ মেলেনি। অবশেষে বৃহস্পতিবার ওই চুরি যাওয়া চাবি জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের মহাপরিচালক শেখ আজম আল-খতিবের হাতে হস্তান্তর করেছেন তিনি। আর চুরি করা চাবি ফেরত দেওয়ার পরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রাক্তন ইজরায়েলি সেনা।

১৯৬৭ সালে আরব-ইজরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে করে ইহুদিরা। ওই সময়ে ইজরায়েলি সেনায় কর্মরত ছিলেন ইয়ার বারাক। তুমুল লড়াইয়ের মধ্যেই একদিন আল-আকসা মসজিদের পশ্চিম দিকের আল-মুগরাবি গেটে একটি চাবি ঝোলানো অবস্থায় দেখতে পান। সাত-পাঁচ না ভেবে ওই চাবিটি নিজের পকেটে পুরে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও চাবির হদিশ না পেয়ে হাল ছেড়ে দেন আল-আকসা মসজিদ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ৫৬ বছর বাদে ওই চাবি ফেরত পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন তাঁরা।

চাবি চুরি করে নিজের কাছে ৫৬ বছর ধরে রেখে ফের ফেরত দিয়েছেন যিনি সেই ইয়ার বারাকের কথায়, ‘গত কয়েক বছর ধরেই চাবি চুরির জন্য আমার মনে অনুশোচনা হচ্ছিল। অস্বস্তি বোধ হচ্ছিল। বার বার মনে হচ্ছিল আমার কাছে থাকা চাবিটিকে তার আসল জায়গায় পৌঁছে দেওয়া দরকার। যে কারণেই চাবিটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিই।’ একই সঙ্গে ইয়ার বারাক  ফিলিস্তিনিদের তাদের জমি, অধিকার, সম্মান ও স্বাধীনতা ফিরিয়ে দিতে ইজরায়েলের বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী