রাজ্যে চালু হলো QR কোড চিপ সহ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এই প্রথম চালু হলো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং ভেহিকেল রেজিস্ট্রেশন প্রিন্টিং এন্ড ডেসপ্যাচ সেন্টার। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বৃহস্পতিবার কলকাতার বেলতলা মোটর ভেহিকেলস দপ্তরে আনুষ্ঠানিকভাবে একটি অ্যাপসের সূচনা করেন। দেশের মধ্যে এই প্রথম এ রাজ্যে চালু হলো অত্যাধুনিক স্মার্ট কার্ড(Smart Card) ড্রাইভিং লাইসেন্স। কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের(Driving Licence) জন্য আবেদন জানানোর পরে অতি দ্রুত এই স্মার্ট কার্ড তৈরি করে পোস্টাল সিস্টেমের মাধ্যমে আবেদনকারীর বাড়ি পৌঁছে যাবে ।

এদিন বেলতলা মোটর ভেহিকেলস – এ এই ধরনের অত্যাধুনিক স্মার্ট কার্ডের শুভ সূচনা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি জানান,আগে কাগজ ও ল্যামিনেশন এর মাধ্যমে তৈরি করা হতো ড্রাইভিং লাইসেন্স। এখন থেকে আধুনিক প্লাস্টিকের তৈরি এই স্মার্ট কার্ড। এর মধ্যে থাকছে কিউ আর  কোড দেওয়া চিপ। যার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা ড্রাইভারের সমস্ত পরিচয় পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টের হদিশ মিলবে একসাথেই। পাশাপাশি গাড়ির নম্বর রেজিস্ট্রেশন থেকে শুরু করে গাড়ির যাবতীয় তথ্য ও দেওয়া থাকবে এই কিউবার কোড সম্বলিত কার্ডটিতে। ফলে এ রাজ্য থেকে শুরু করে দেশের যেকোন প্রান্তে সংশ্লিষ্ট গাড়ির চালক ও গাড়ির সমস্ত তথ্য একসাথেই পুলিশ ও প্রশাসনিক কর্তারা জেনে যেতে পারবেন এক নিমেষেই। অধিকাংশ সরকারি বাসের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে না। ফলে প্রায়শই বিভিন্ন সময়ে সরকারি বাস খারাপ হয়ে গেলে নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই বিষয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে (Transport Minister Snehashis Chakraborty) প্রশ্ন করা হলে তিনি পত্র পাঠ অভিযোগ উড়িয়ে দেন।

তার মতে যে কোনও বাসের যন্ত্রাংশ যখন তখন খারাপ হতেই পারে। খারাপ হলে তা সারিয়ে পুনরায় চালানোর ব্যবস্থা করে থাকে পরিবহণ দপ্তর। তিনি আরো বলেন, এসি এবং নন এসি বাসগুলির রক্ষণাবেক্ষণের কাজ যথেষ্ট গুরুত্ব সহকারে চলছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশ মেনেই সাধারণ মানুষের উপর যাতে বাস ভাড়ার বোঝা না চাপে সেই লক্ষ্যে বাস ভাড়া বৃদ্ধির এখনই কোন সম্ভাবনা নেই বলেও এদিন আশ্বস্ত করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?